বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

চুনারুঘাটে ইকনোমিক জোন স্থাপনের প্রতিবাদে চা-শ্রমিকদের মানববন্ধন

  • আপডেট টাইম মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০১৫
  • ৬৩৬ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি \ চুনারুঘাটে ইকনোমিক জোন স্থাপনের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন করেছে চা শ্রমিকরা। গতকাল সোমবার সকাল থেকে চানপুর ও বেগমখান চা বাগানে কাজ বন্ধ রেখে শ্রমিকরা এ মানববন্ধন করে। পরে প্রস্তাবিত আমতলীর ইকনোমিক জুনের সামনে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে শ্রমিক নেতা স্বপন সাওতালের সভাপতিত্বে ও বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের যুগ্ম-সাধারণ সম্পাদক নৃপেন পালের পরিচালনায় অনুষ্ঠিত মানবন্ধনে বক্তব্য রাখেন, চান্দপুর চা-বাগানের পঞ্চায়েত সাধন সাওতাল, বেগম খান চা-বাগানের পঞ্চায়েত সভাপতি সুর্য কুমার রায়, ইউপি সদস্য লক্ষী চরন বাকতি, ইউপি শিরিন আক্তার, রঞ্জু কানুসহ স্থানীয় চা-শ্রমিক নেতৃবৃন্দ। মানববন্ধনে বক্তারা বলেন, অবিলম্বে চা বাগানে ইকনোমিক জোন স্থাপনের কাজ বন্ধ করা না হলে দেশের সকল চা বাগানে অনির্দিষ্টকালের ধর্মঘট আহŸান করা হবে। শ্রমিকদের অন্নের সম্বল ধান জমিতে ইকোনোমিক জুন প্রতিষ্ঠার পরিকল্পনা বন্ধ না করলে চা-শ্রমিকরা ঐক্যবদ্ধ আনন্দোলনের মাধ্যমে তা প্রতিহত করবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com