বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

পাইপগান ও গুলিসহ আটক মাধবপুরের এনাম কারাগারে

  • আপডেট টাইম মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০১৫
  • ৬৮৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার \ মাধবপুরে শীর্ষ সন্ত্রাসী পাইপগান ও অস্ত্রসহ আটক এনামকে কারাগারে প্রেরণ করা হয়েছে। সে ওই উপজেলার হরিতলা গ্রামের নবীর হোসেনের ছেলে। গত রবিবার রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ ডিবি পুলিশের উপ-পরিদর্শক সুদীপ রায়ের নেতৃত্বে একদল পুলিশ শহরের বৃন্দাবন কলেজের সামন থেকে সন্ত্রাসী এনামকে গ্রেফতার করে। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী রাতভর অভিযান চালিয়ে মাধবপুরের রঘুনন্দন রাবার বাগানের পাহাড়ে থেকে একটি পাইপগান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। গতকাল সোমবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়।
হবিগঞ্জ ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তাদির হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আটক এনামের বিরুদ্ধে বিভিন্ন থানায় প্রায় ২২টিরও বেশী মামলা রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com