মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

মুরাদপুরে ৪র্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ

  • আপডেট টাইম রবিবার, ২৯ নভেম্বর, ২০১৫
  • ৬১৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার \ বানিয়াচং উপজেলার মুরাদপুর ইউনিয়নের মর্দনপুর গ্রামে ৪র্থ শ্রেণীর এক ছাত্রী (১২) কে ধর্ষণ করেছে ১ লম্পট। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে ওই গ্রামের মলাই মিয়ার কন্যা এবং স্থানীয় রাধা নন্দনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ছাত্রী। ওই ছাত্রীর দাদি নুরুন্নাহার বেগম জানান, গত শুক্রবার রাতে খাওয়া-ধাওয়া শেষে তার দুইবোনকে নিয়ে রুমে ঘুমিয়ে পড়ে। রাত ১০টার দিকে রহমতপুর গ্রামের হিরাজ মিয়ার পুত্র ইকবাল (২৫) ঘরের দরজা কৌশলে খুলে ভেতরে প্রবেশ করে তাকে ধর্ষণের চেষ্ঠা চালায়। এ সময় ওই ছাত্রী ও তার দুই বোন জেগে গেলে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে তাকে ধর্ষণ করে পালিয়ে যায় লম্পট ইকবাল। শুধু তাই নয়, বিষয়টি কাউকে না জানানোর হুমকিও দিয়ে যায়। এতে করে তার দুইবোন ভীতসন্তস্ত্র হয়ে বাকরুদ্ধ হয়ে পড়ে। সকালে বিষয়টি তার পরিবারকে জানালে দুপুরে তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ব্যাপারে বানিয়াচং থানার ওসি নির্মলেন্দু চক্রবর্তী জানান বিষয়টি শুনেছি, তবে অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com