মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

লাখাই এখন অবহেলিত উপজেলা নয়-এমপি আবু জাহির

  • আপডেট টাইম শনিবার, ২৮ নভেম্বর, ২০১৫
  • ৫৯৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব এডঃ মোঃ আবু জাহির বলেছেন, লাখাই এখন অবহেলিত উপজেলা নয়। ইতোমধ্যে বলভদ্র নদীর ব্রীজ নির্মাণের মাধ্যমে লাখাই উপজেলার ব্যাপক পরিবর্তন এসেছে। যোগাযোগ ছাড়াও প্রত্যেকটি উচ্চ বিদ্যালয় এবং প্রাথমিক বিদ্যালয়ে ভবন নির্মাণসহ প্রতিটি গ্রামে বিদ্যুতায়ন করা হচ্ছে। তিনি গতকাল বিকেলে ঢাকাস্থ লাখাই উপজেলা সমিতির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। তিনি আরো বলেন, সকলের সহযোগিতায় লাখাই আইন শৃংখলার উন্নয়ন একান্ত প্রয়োজন। সেজন্য তিনি সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। গতকাল বিকেল ৪টায় ঢাকার সেগুনবাগিচার কেন্দ্রীয় কচি কাচার মেলা মিলনায়তনে সংগঠনের সভাপতি সেলিম চৌধুরীর সভাপতিত্বে অভিষেক অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অর্থমন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জালাল আহমেদ, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সালাহ উদ্দিন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ আলী টিপু, লাখাই উপজেলা চেয়ারম্যান এডঃ মুশফিউল আলম আজাদ, ডাঃ সিএম দেলোয়ার রানা, হবিগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি এডঃ নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু, বুল্লা ইউনিয়নের চেয়ারম্যান মুক্তার হোসেন বেনু, মুড়িয়াউক ইউনিয়নের চেয়ারম্যান নুরুজ্জামান মোল্লা ও এম গনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com