রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

শহরে স্বর্ণের দোকান কর্মচারীর ঝুলন্ত লাশ উদ্ধার

  • আপডেট টাইম শুক্রবার, ২৭ নভেম্বর, ২০১৫
  • ৬১০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার \ হবিগঞ্জ শহরের সবুজবাগ এলাকার শিল্পী শিল্পালয় স্বর্ণের দোকান থেকে মনোরঞ্জন সরকার (৩০) নাকে এক দোকান কর্মচারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সে শহরের নোয়াহাটি গ্রামের মোহন সরকারের ছেলে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশ মনোরঞ্জেনের ছোট ভাই সুরঞ্জন সরকার (২৫) কে আটক করেছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শহরের সবুজবাগ এলাকার শিল্পী শিল্পালয়ের অন্যান্য কর্মচারী এবং মালিক চলে গেলে মনোরঞ্জন সরকার Dead Monuronjon (8) copyপ্রতিদিনের ন্যয় বুধবার রাতে দোকান বন্ধ করে শুয়ে পড়েন। গতকাল সকাল ১০টায় দোকানের অন্যান্য কর্মচারী এসে দোকান বন্ধ পেয়ে ডাকাডাকি করেন। এতে কোন সাড়া না দিলে তারা মালিককে খবর দেয়। মালিক এসে অনেক ডাকাডাকি করার পরও মনোরঞ্জন সাড়া না দিলে দোকানের তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে ফ্যানের সাথে তার লাশ ঝুলতে দেখতে পায়। সাথে সাথে পুলিশকে খবর দিলে হবিগঞ্জ সদর থানার এসআই কৃষ্ণমোহন দেব নাথের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে।
পুলিশ সূত্রে জানা যায়, মনেরঞ্জেনের হাতের লেখা দুটি চিঠি পুলিশ উদ্ধার করেছে। একটি চিঠিতে লেখা রয়েছে ‘মালিকের কাছে Attok Monuronjon er Bai Suronjon (2)আমার কোন পাওনা নাই এবং মালিকের সম্পূর্ণ গহনা ঠিকঠাক রয়েছে, দোকানের সিন্ধুকে রয়েছে। হাতে থাকা চিঠিতে লেখা ছিল আমার মৃত্যুর পর স্ত্রী ও অনাগত সন্তানকে আমার পরিবার ভরণ পোষণ করিবে এবং আমার ভাগের সম্পত্তি তাদেরকে বুঝিয়ে দেবে।
এদিকে ঘটানার খবর পেয়ে হবিগঞ্জ ব্যবসায়ী কল্যাণ সমিতির নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনার পর থেকে দোকানের মালিক প্রানেশ বনিক আত্মগোপনে রয়েছেন বলে জানা গেছে। হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাজিম উদ্দিন জানান, পুলিশ লাশ উদ্ধার করে হবিগঞ্জ মর্গে প্রেরণ করেছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সে আত্মহত্যা করেছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে না আসা পর্যন্ত কিছু বলা যাচ্ছে না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com