বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

অলিপুরে প্রাণ কোম্পানীর বাস উল্টে অর্ধশতাধিক নারী শ্রমিক আহত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০১৫
  • ৫৯৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার \ হবিগঞ্জ সদর উপজেলার উচাইল-অলিপুর সড়কে প্রাণ কোম্পানীর বাস উল্টে অর্ধশতাধিক মহিলা শ্রমিক আহত হয়েছে। গতকাল বুধবার সকাল ৮টার দিকে ওই সড়কের কেশবপুর নামকস্থানে এ দূর্ঘটনা ঘটে।
আহত শ্রমিকরা জানায়, প্রতিদিনের মতো গতকালও কোম্পানীর বাস বিভিন্নস্থান থেকে মহিলা শ্রমিকদের নিয়ে কোম্পানীতে আসছিল। এ সময় চালক নিজে গাড়ি না চালিয়ে হেলপার দিয়ে গাড়ি চালানোর কারণে উলে­খিতস্থানে নিয়ন্ত্রন হারিয়ে উল্টে যায়। তারা আরো জানান, চালক সাহেদ শ্রমিকদের সাথে এ সময় আড্ডা দিচ্ছিল। ফলে হেলপার এনাম গাড়ি চালানোর কারণে বাসটি নিয়ন্ত্রন হারিয়ে ফেলে। আহত শ্রমিকরা হল সেফুল বেগম (২৫), নুরুন্নেছা বেগম (২৭), রুজিনা (১৮), সাবেরা বেগম (২৮), জামিয়া বেগম (২৫), কল্পনা বেগম (২৭), রিপা আক্তার (১৭), সবিতা দেব (২৮), রাহিমা বেগম (১৮), আহেদা বেগম (২৩), সাহিদা (১৮), সেবুল বেগম (২৫), লাইজু আক্তার (২৪), তাছলিমা (২৫) ও আখি আক্তার (১৭) সাহেদা আক্তার (১৮), সুমি আক্তার (২০), রুমা আক্তার (২০), হেপি আক্তার (২২), ওয়াহিদা আক্তার (১৫) ও ল²ী রাণী দাশ (২০) কে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মাঝে ৩ জনকে আশংকাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘটনার পর চালক ও হেলপার আত্মগোপন করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com