বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজমিরীগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের দায়িত্ব গ্রহণ হবিগঞ্জেও হাম রোগের প্রাদুর্ভাব হাসপাতালে ভর্তি ৩ জন রোগী নবীগঞ্জে বজ্রপাতে আহত ৩ ॥ নিহত ১ মাধবপুর ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশের আয়োজন আসবেন বিএনপি মহাসচিব হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে ৫, সেক্রেটারী পদে লড়বেন ৮ জন প্রার্থী নবীগঞ্জ-ইনাতগঞ্জ সড়কে গর্তে ট্রাক আটকে যান চলাচলে বিঘ্ন হবিগঞ্জ আইসিটি পার্কের নামে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের হবিগঞ্জে কিশোর গ্যাং এর ৪ সদস্য আটক হবিগঞ্জে চোরের উপদ্রব বাড়ছে আটক ৩ জনকে কারাগারে প্রেরণ

হবিগঞ্জ ‘ল কলেজের ছাত্রীকে নতুন ব্রীজে অপহরণের চেষ্টা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০১৫
  • ৫৭৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার \ হবিগঞ্জ ‘ল কলেজের ছাত্রী আসমা আক্তারকে ফিল্মি স্টাইলে অপহরণের চেষ্টা করা হয়েছে। এ সময় ১ জনকে আটক করে গণধোলাই দিয়েছে জনতা। গতকাল বুধবার আদালতে হাজিরা শেষে চুনারুঘাটে বাড়ি ফেরার পথে নতুন ব্রীজ এলাকায় এ ঘটনা ঘটে।
আসমা জানায়, তার বাড়ি চুনারুঘাট উপজেলার পাকুড়িয়া গ্রামে।  উপজেলা সদরের হাতুন্ডা গ্রামের নিম্বর আলীর পুত্র রাজমিস্ত্রি রমজান আলী তাকে ব্ল্যাকমেইল করে বিয়ে করে। বিয়ের পর থেকে তাকে যৌতুকের জন্য নির্যাতন করে আসছিল।
স¤প্রতি কৌশলে রমজান আলী আসমাকে সাতছড়িতে নিয়ে যায়। সেখানে রমজান আলী ও তার কতিপয় বন্ধু হত্যার উদ্দেশ্যে তার উপর হামলা চালায়। এ সময় দুবর্ৃৃত্তদের অস্ত্রের আঘাতে আসমা ক্ষতবিক্ষত হয়। দীর্ঘদিন সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল। এ ব্যাপারে তার ভাই বাদি হয়ে চুনারুঘাট থানায় রমজান আলীসহ ৩ থেকে ৪ জনকে আসামী করে মামলা দায়ের করেন। এ মামলায় সে গতকাল আদালতে উপস্থিত হয়। আদালত আসামীদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা ইস্যু করেন। এ খবর শুনে রমজান আলী ক্ষিপ্ত হয়ে উঠে এবং রাস্তায় উৎ পেতে থাকে। গতকাল সন্ধ্যায় পঙ্গু অবস্থায় আসমা তার ভাইকে নিয়ে বাড়ি ফেরার পথে উলেখিতস্থানে পৌছলে রমজান আলী ও তার বন্ধুরা তাদেরকে অস্ত্রের মুখে জিম্মি করে তুলে নিয়ে যাবার চেষ্টা করে। তখন তাদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে রমজান আলীকে আটক করে গণধোলাই দেয়। এ সময় তার সাথে থাকা অন্যরা পালিয়ে যায়। পরে খবর পেয়ে চুনারুঘাট থানার এসআই হারুণ আল রশিদ তাকে আটক করতে ঘটনাস্থলে আসার আগেই রমজান আলী কৌশলে পালিয়ে যায়। এ ঘটনা নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে এ মামলার তদন্তকারী কর্মকর্তা হারুন আল রশিদ জানান, অচিরেই রমজান আলী ধরা পড়বে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com