সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

মাধবপুরে স্কুল শিক্ষকের বাড়ি থেকে গৃহ পরিচারিকার পলায়ন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০১৫
  • ৫২৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার \ মাধবপুর উপজেলার রতনপুর গ্রামের অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক হাবিবুর রহমানের বাড়ি থেকে রুমা আক্তার শিপু নামের এক গৃহপরিচারিকা পালিয়ে গেছে। এ ব্যাপারে মাধবপুর থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন হাবিবুর রহমানের মেয়ে লায়লা রহমান।
জানা যায়, উপজেলার রতনপুর গ্রামের বাড়িতে বসবাস করে আসছিলেন হাবিবুর রহমান ও তার পরিবারের লোকজন। স¤প্রতি উপজেলার মানিকপুর গ্রামের মৃত আদিল হোসেনের মেয়ে রুমা আক্তার শিপুকে তাদের বাসার কাজের জন্য নেন হাবিবুর রহমানের পরিবারের সদস্যরা। এর পর থেকে রুমা তাদের বাড়িতে বসবাস করে আসছিল। কিন্তু গত ১৯ অক্টোবর বিকালে বাড়ির কাউকে কিছু না বলে সে পালিয়ে যায়। বিষয়টি সন্ধ্যায় বাড়ির লোকজন আচঁ করতে পেরে মাধবপুরসহ সংশ্লিষ্ট সকল স্থানে অনেক খুজাখুজি করে কোথাও তার সন্ধান পায়নি। পরে গতকাল বিকালে হাবিবুর রহমানের মেয়ে লায়লা রহমান বাদী হয়ে মাধবপুর থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন। মাধবপুর থানার ডায়েরী নং-১১৬১। এদিকে নিখোঁজ রুমার চাচী জানান, রুমা ইতোপূর্বেও একাধিকবার বিভিন্ন বাসা বাড়ি থেকে পালিয়ে ছিল। সে কিছু দিন পালিয়ে থাকার পর আবার বাড়ি ফির আসে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com