মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের বহরমপুরে সরকারি কোটি টাকা মূল্যের সরকারি ভূমি একটি প্রভাবশালী চক্রের কবলে জেলা বিজ্ঞান মেলায় “উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব” এর জয়জয়কার নবীগঞ্জ তামাশপুরে নিরীহ ব্যক্তির ভিটাজমি দখল চেষ্টার অভিযোগ নবীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে মিথ্যা ডাকাতি মামলার অভিযোগ হবিগঞ্জ সদর থানা পুলিশের অভিযান ॥ দুইজন গ্রেফতার চুনারুঘাটে র‌্যাব ও ভোক্তা অধিকারের যৌথ অভিযান ॥ ৫ প্রতিষ্ঠানকে জরিমানা সংসদে চা শ্রমিকদের ভিটা ভূমি অধিকার চাইলেন এমপি ফয়সল বানিয়াচংয়ে ক্রীড়া প্রতিভা অন্বেষণে প্রস্তুতিমূলক সভা সড়ক দুর্ঘটনায় আহত সফিক মিয়ার পাশে হকার সমিতি মাধবপুরে আউশ ধানের বীজ ও সার বিতরণ

পৌরসভা নির্বাচনের তফশীল ঘোষণা \ হবিগঞ্জের ৫ পৌরসভায় একদিনে ভোট গ্রহণ

  • আপডেট টাইম বুধবার, ২৫ নভেম্বর, ২০১৫
  • ৫৭৪ বা পড়া হয়েছে

এম কাউছার আহমেদ \ সকল জলপনা কল্পনার অবসান ঘটিয়ে দলীয় প্রতীকেই অনুষ্ঠিত হতে যাচ্ছে পৌর নির্বাচন। তবে সংরক্ষিত কাউন্সিলর ও সাধারণ কাউন্সিলর পদে আগের মতোই নির্দলীয়ভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে।
হবিগঞ্জ জেলা ৫টি পৌরসভায় আগামী ৩০ ডিসেম্বর বুধবার একযোগে অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ। তন্মধ্যে হবিগঞ্জ পৌরসভা, নবীগঞ্জ পৌরসভা, শায়েস্তাগঞ্জ পৌরসভা, চুনারুঘাট পৌরসভা ও মাধবপুর পৌরসভা।
এবারই প্রথম স্থানীয় কোনো নির্বাচনে দলীয়ভাবে ভোট গ্রহণ করা হবে। তবে কোনো দল কোনো পৌরসভায় একাধিক মেয়র প্রার্থী দিলে সবগুলো প্রার্থীর মনোনয়ন বাতিল হবে বলে গণ্য হবে।
গতকাল মঙ্গলবার দুপুরে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দীন আহমদ রাজধানীর আগারগাঁওয়ে ইসি সচিবালয়ের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংসাদ সম্মেলনে নির্বাচনের তফসিল ঘোষণা করেন।
সিইসি বলেন, মনোনয়ন দাখিলের শেষ সময় ৩ ডিসেম্বর আর যাচাই-বাছাই ৫ ও ৬ ডিসেম্বর। এছাড়া প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৩ ডিসেম্বর।
ইসিতে পাঠানো স্থানীয় সরকার মন্ত্রণালয়ের তালিকা অনুযায়ী দেশে বর্তমানে ৩২৩টি পৌরসভা রয়েছে। এর আগে ইসি ২৪৫টি পৌরসভা নির্বাচন অনুষ্ঠানের কথা জানালেও আইনী জটিলতার কারণে ২৩৪ টি পৌরসভার তফসিল ঘোষণা করা হয়েছে বলে ইসি জানিয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com