মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের বহরমপুরে সরকারি কোটি টাকা মূল্যের সরকারি ভূমি একটি প্রভাবশালী চক্রের কবলে জেলা বিজ্ঞান মেলায় “উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব” এর জয়জয়কার নবীগঞ্জ তামাশপুরে নিরীহ ব্যক্তির ভিটাজমি দখল চেষ্টার অভিযোগ নবীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে মিথ্যা ডাকাতি মামলার অভিযোগ হবিগঞ্জ সদর থানা পুলিশের অভিযান ॥ দুইজন গ্রেফতার চুনারুঘাটে র‌্যাব ও ভোক্তা অধিকারের যৌথ অভিযান ॥ ৫ প্রতিষ্ঠানকে জরিমানা সংসদে চা শ্রমিকদের ভিটা ভূমি অধিকার চাইলেন এমপি ফয়সল বানিয়াচংয়ে ক্রীড়া প্রতিভা অন্বেষণে প্রস্তুতিমূলক সভা সড়ক দুর্ঘটনায় আহত সফিক মিয়ার পাশে হকার সমিতি মাধবপুরে আউশ ধানের বীজ ও সার বিতরণ

জেলার ৫ স্থানে সিরিজ বোমা হামলা ঘটনায় সাক্ষ্য গ্রহণ

  • আপডেট টাইম বুধবার, ২৫ নভেম্বর, ২০১৫
  • ৫৬৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার \ হবিগঞ্জ জেলার পাঁচ স্থানে সিরিজ বোমা হামলা মামলার একটিতে আসামির বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন এক সাংবাদিক সাক্ষী। মঙ্গলবার দুপুর ১টায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ, বিশেষ ট্রাইব্যুনাল-২ এর বিচারক মাফরুজা পারভীনের আদালতে এ সাক্ষ গ্রহন করা হয়। এর আগে জঙ্গি সংগঠন জেএমবি সাবেক প্রধান সাইদুর রহমানসহ পাঁচ আসামিকে আদালতে হাজির করা হয়। আসামিদের মধ্যে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে হাফেজ হুজাইফা উরফে ওবায়দুল­া ও জেএমবির সাবেক প্রধান সাইদুর রহমান, তার পুত্র এইচএম শামীম, আজিজুল ইসলাম গাজী ও বেলাল হোসেন ওরফে তামিমকে হবিগঞ্জ কারাগার থেকে আনা হয়। মামলার অপর দুই আসামি সালাউদ্দিন ও শফিকুল শুরু থেকেই পলাতক রয়েছে। আদালতে বিশেষ ট্রাইব্যুনাল ৮নং মামলায় সাক্ষী সাংবাদিক শরীফ চৌধুরী সাক্ষ্য প্রধান করেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পিপি আব্দুল আহাদ ফারুক। ইতোপূর্বে এ মামলায় ৪৫ সাীর মধ্যে ২২ জন সাক্ষ্য দেন। আদালত  আগামী বছরের ৭ জানুয়ারী মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করেন। উলে­খ্য, ২০০৫ সালের ১৭ আগস্ট সারাদেশের ন্যায় হবিগঞ্জ শহরের ফৌজদারী, জজকোটসর্হ গুরুত্বপূর্ন পাঁচটি স্থানে একযোগে সিরিজ বোমা হামলা চালানো হয়। ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে পাঁচটি মামলা দায়ের করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com