মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

শায়েস্তাগঞ্জে একই স্থানে দু’গ্র“পের সুন্নী-সমাবেশ আহবান \ উত্তেজনা

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০১৫
  • ৫৮৪ বা পড়া হয়েছে

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি \ হবিগঞ্জ সদর উপজেলার শায়েস্তাগঞ্জে আঞ্জুমানে ছালেহীন ‘শেখ আব্দুল করিম সিরাজনগরী’ মতাদর্শী মুসল­ীদের উদ্যোগে ২৬ নভেম্বর বৃহস্পতিবার পৌরমঞ্চে মহা-সম্মেলন আহ্বান করেছে। একই তারিখ ও একই স্থানে সুন্নী মহা-সমাবেশ আয়োজন করেছে আকবর আলী রিজভী মতাদর্শী জেলা রেজভীয়া দরবার শরীফ, তালীমুছ সুন্নাতুওয়াল জামাত ও অঙ্গ সংগঠন। এ নিয়ে দেখা দিয়েছে উত্তেজনা। এলাকাবাসী জানায়, সুন্নী মতাদর্শের দুই গ্র“পের সমাবেশ আহ্বান করায় বড় ধরণের সংঘর্ষের ঘটনা ঘটতে পারে।
এব্যাপারে আকবর আলী রিজভী মতাদর্শী সমাবেশের সহসভাপতি শায়েস্তাগঞ্জ ইউপি চেয়ারম্যান আলী আহমেদ খান বলেন, শায়েস্তাগঞ্জ রেজভীয়া যুব ফেডারেশন ও শানে রিছালাত বাস্তাবায়ন পরিষদ ওই সমাবেশের আয়োজক। আমাকে সমাবেশের সহসভাপতির দায়িত্ব দেয়া হয়েছে মাত্র।
তিনি আরো বলেন, একই তারিখ ও স্থানে আরো একটি সুন্নী সংগঠনের সমাবেশ আহ্বায়ন দেখে থানার ওসি ইয়াছিনুল হকের সাথে দেখা করে বিষয়টি অবগত করেছি। কে আগে সমাবেশ আহ্বান করেছে জানতে চাইলে তিনি বলেন, আয়োজক যারা তারাই ভালো জানেন। আমি একটি সুন্নী মসজিদ কমিটির সভাপতি।
এব্যাপারে সিরাজনগরী গ্র“পের আয়োজক কমিটির সভাপতি ডাঃ আব্দুল হাইর সেলফোনে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।
শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হকের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষয়টি শুনেছি, উভয়পক্ষ নেতৃবৃন্দের সাথে কথা বলে সমাধানের চেষ্ঠা চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com