মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

হবিগঞ্জ ইকনোমিক জোনের কাজ দ্রুত শুরু হবে-পবন চৌধুরী

  • আপডেট টাইম সোমবার, ২৩ নভেম্বর, ২০১৫
  • ৫৯৪ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি \ চুনারুঘাট উপজেলার পুরাতন ঢাকা-সিলেট মহাসড়কের পাশে চানপুর চা বাগানের অব্যবহৃত জমিকে লীজের শর্ত বহির্ভুতভাবে ব্যবহার করায় লীজ বাতিল করে ৫১১ একর জমি বেজার কাছে হস্তান্তর করার পর কাজ দ্রুত শুরুর উদ্যোগ নেয়া হয়েছে। বর্তমানে চলছে সীমানা নির্ধারনের কাজ। ১৫ দিনের মধ্যে এ কাজ শেষ হবে। পাশাপাশি গ্যাস ও বিদ্যুৎ লাইনেরও সার্ভে কাজ চলছে।
শনিবার বিকেলে সরজমিনে সীমানা নির্ধারনের কাজ পরিদর্শন করেন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী। পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি জানান, ২০১৬ সালের আগস্ট মাস থেকে হবিগঞ্জ ইকনোমিক জোনের মূল কাজ শুরু হবে। এর আগে ভূমি উন্নয়নের যাবতীয় কাজ সম্পন্ন করা হবে।
পবন চৌধুরী পরে উপজেলা পরিষদে ইকনোমিক জোন সংলগ্ন ক্ষতিগ্রস্থ চা বাগানের শ্রমিকদের মধ্য ৫ শিক্ষার্থী ও ২১ চাকুরী প্রার্থীর স্বাক্ষাৎকার গ্রহণ করেন। এর মধ্যে এক শিক্ষার্থীকে প্রতি বছর ২৫ হাজার টাকা বৃত্তি প্রদান করা হবে এবং চাকুরী প্রার্থীদের মাঝে ৫ জনকে বেজায় চাকুরী প্রদান করা হবে।
শনিবার পরিদর্শনকালে জেলা প্রশাসক সাবিনা আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রোকন উদ্দিন, চুনারুঘাট উপজেলা চেয়ারম্যান মোঃ আবু তাহের, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাশহুদুল কবির, সহকারি কমিশনার তন্ময় ইসলাম, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শামছুন্নাহার উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com