মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সর্বস্ব খুইয়েছেন দুই বীজ ব্যবসায়ী

  • আপডেট টাইম সোমবার, ২৩ নভেম্বর, ২০১৫
  • ৫৭৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার \ হবিগঞ্জের দুই ব্যবসায়ী ঢাকা-সিলেট মহাসড়কে চান্দুরায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সর্বস্ব খুইয়েছেন। জনতা অজ্ঞান পার্টির দুই সদস্যকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে। জানা যায়, সদর উপজেলার দরিয়াপুর গ্রামে মৃত জাফর আলীর পুত্র সিরাজ মিয়া (৪৫), আমির উদ্দিনের পুত্র জিতু মিয়া (৩০) বিভিন্ন স্থান থেকে বীজ এনে হবিগঞ্জে বিক্রি করতেন। গতকাল রবিবার সকালে ১ লাখ টাকা নিয়ে তারা নছরতপুর গেইট থেকে একটি ঢাকাগামী বাসে উঠে ভৈরব রওয়ানা হন। ভৈরব ও ব্রাহ্মণবাড়িয়ার মাঝামাঝি চান্দুরা নামক স্থানে বাসটি পৌছুলে অজ্ঞান পার্টির সদস্যরা তাদের টাকা হাতিয়ে নেয়। যাত্রীরা দুই অজ্ঞান পার্টির সদস্যকে আটক করে গণধোলাই দিয়ে বিজয় নগর থানা পুলিশে সোপর্দ করে। এসময় অন্যরা পালিয়ে যায়। তাদেরকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com