মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

প্রেমের ফাঁদে ফেলে ডাকাত জসিমকে শহরের কলাপাতা থেকে আটক

  • আপডেট টাইম সোমবার, ২৩ নভেম্বর, ২০১৫
  • ৬১১ বা পড়া হয়েছে

এম এ আই সজিব \ প্রেমের ফাঁদে ফেলে ডাকাত জসিম ওরপে মন্নান (২৫) কে হবিগঞ্জ শহর থেকে আটক করেছে পুলিশ। সে মাধবপুর উপজেলা পূর্বছাড়াভাঙ্গা গ্রামের সাহাবুদ্দিনের পুত্র। গতকাল রবিবার দুপুরে কোর্ট মসজিদ রোড এলাকার কলাপাতা হোটেল থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, লাখাই উপজেলার সুবিদপুর গ্রামে গত ৫ নভেম্বর রাতে একটি বাড়িতে একদল মুখোশধারী ডাকাত হানা দেয় এবং পরিবারের লোকজনকে মারপিট করে টাকা পয়সাসহ জিনিসপত্র লুট করে নিয়ে যায়। চলে যাবার সময় ওই ডাকাত একটি মোবাইল ফোন ফেলে যায়। তাকে ধরতে পুলিশ বিভিন্ন কৌশল অবলম্বন করে। কিন্তু কোনভাবেই তাকে আটক করা যাচ্ছিল না। পরে নতুন কৌশল হিসেবে জনৈক মহিলা পুলিশকে দিয়ে প্রেমের ফাঁদে ফেলা হয়। গতকাল রবিবার কলাপাতা রেষ্টুরেন্টে ওই মহিলা পুলিশের সাথে দেখা করতে আসলে লাখাই থানার এ এসআই মাজহারুল ইসলাম এর নেতৃত্বে একদল পুলিশ তাকে আটক করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com