মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

নবগঠিত হবিগঞ্জ জেলা বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠিত

  • আপডেট টাইম রবিবার, ২২ নভেম্বর, ২০১৫
  • ৬১৭ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি \ উপ-সহকারি কমিউনিটি মেডিকেল অফিসারদের জাতীয় সংগঠন বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশন (বি.ডি.এম.এ) হবিগঞ্জ জেলা শাখার নব নির্বাচিত কার্যনির্বাহী পরিষদের অভিষেক গত শুক্রবার শহরের আমির চাঁন কমপ্লেক্সের মনসুর বেঙ্কুয়েটে অনুষ্ঠিত হয়। ডাঃ শেখর কুমার চন্দ ও ডাঃ আল মামুর শাহনেওয়াজ এর সঞ্চালনায় এবং বিডিএমএ হবিগঞ্জ জেলা শাখার সভাপতি আলহাজ্ব ডাঃ ইকবাল আহমেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও বিএমএ হবিগঞ্জ জেলা শাখার সভাপতি আলহাজ্ব ডাঃ মুশফিক হোসেন চৌধুরী। সভায় প্রধান অতিথি নব নির্বাচিত বিডিএমএ এর কার্য নির্বাহী পরিষদের সদস্যদের শপথ বাক্য পাঠ শেষে বিডিএমএ মরণোত্তর সম্মাননা পদক মরহুম ডাঃ গোলাম রহমানের পরিবারের পক্ষে ডাঃ সম্পদ দাস গুপ্তের হাতে তুলে দেন। অনুষ্ঠানে ডাঃ মুশফিক হোসেন চৌধুরী বলেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন পূরণের দেশের স্বাস্থ্যসেবা প্রান্তিক জনগোষ্ঠির কাছে পৌছে দিতে ডিপ্লোমা চিকিৎসক তথা উপ-সহকারি কমিউনিটি মেডিকেল অফিসারদের বিকল্প নেই। তিনি সরকারের নিকট বিডিএমএর দাবি আদায়ে সমর্থনের আশ্বাস দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com