সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

আমি অপরাধমূলক কর্মকান্ডের বিরুদ্ধে সব সময় সোচ্ছার-মোতাচ্ছিরুল

  • আপডেট টাইম শনিবার, ২১ নভেম্বর, ২০১৫
  • ৫৮৮ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ পৌর আওয়ামী লীগ সাধারন সম্পাদক ও চেম্বার প্রেসিডেন্ট মেয়র প্রার্থী মোতাচ্ছিরুল ইসলাম বলেছেন, আমি ছাত্র রাজনীতি থেকেই দেশ ও জনগণের পাশে রাজনীতি করে আসছি। দলের দূর্দিনে দলীয় নেতাকর্মীদের পাশে থেকে জন্য কাজ করেছি। অতীতে দলের সুনাম অক্ষুন্ন রেখেছি, কোন সন্ত্রাসী, চাঁদাবাজী, জায়গা দখল, মাদক বিক্রির মত অপরাধমূলক কর্মকান্ডের বিরুদ্ধে সব সময় সোচ্ছার ছিলাম। তাই আগামী পৌরসভা নির্বাচনে আমার বিশ্বাস দল আমাকে মনোনয়ন দেবে। পৌরবাসীর মূল্যবান ভোটে আমি নির্বাচিত হলে শহরে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডসহ ইভটিজিং, মাদক ও সন্ত্রাসীদের বিরুদ্ধে বলিষ্ঠ ভূমিকা পালন করব। তিনি গতকাল শুক্রবার সন্ধ্যায় নিজ বাসভবন থেকে বের হয়ে সারা শহরে হাজারো দলীয়নেতাকর্মীদের নিয়ে গণসংযোগকালে এ কথা বলেন।
পরে আলহাজ্ব এডঃ মোঃ আবু জাহির জাতীয় সংসদের প্যানেল স্পীকার মনোনীত হওয়ায় দলীয়নেতাকর্মীদের নিয়ে ফুল দিয়ে শুভেচ্ছা জানান মোতাচ্ছিরুল ইসলাম। এ সময় দলীয়নেতাকর্মীরা আগামী পৌরসভা নির্বাচনে মোতাচ্ছিরুল ইসলামকে মেয়র হিসেবে দলীয় প্রার্থী মনোনয়ন দেয়ার জন্য এমপি আবু জাহিরের কাছে জোর দাবি জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com