সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

হবিগঞ্জ জেলা যুবলীগের সাথে মতবিনিময়কালে যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক ॥ হবিগঞ্জ পৌরসভায় বিজয়ের লক্ষ্যে নেতাকর্মীদের কাজ করার আহবান

  • আপডেট টাইম শুক্রবার, ২০ নভেম্বর, ২০১৫
  • ৫৬৮ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান যুবনেতা ওমর ফারুক বলেছেন প্রতিক্রিয়াশীল জঙ্গিবাদী শক্তির মোকাবেলায় যুবলীগকে সৃষ্টিশীল ও উদ্যোগী ভূমিকা পালন করতে হবে। হবিগঞ্জ পৌরসভায় আতাউর রহমান সেলিমের মেয়র পদে প্রার্থীতার বিষয়ে জেলা যুবলীগের নেতৃবৃন্দের দাবী প্রসঙ্গে তিনি সবাইকে আশ্বস্থ করে বলেন, শুধু প্রার্থী হওয়া নয়, আগামী পৌর নির্বাচনে যুবলীগের প্রার্থী আতাউর রহমান সেলিমের বিজয় নিশ্চিত করতে সকল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ভাবে কাজ করে যেতে হবে। তিনি ৪৩তম প্রতিষ্টাবার্ষিকী উপলক্ষ্যে জেলা যুবলীগ আয়োজিত র‌্যালী ও আলোচনা সভা সুন্দরভাবে সফল করায় যুবলীগের সর্বস্তরের নেতাকর্মীদের ধন্যবাদ জানান। বঙ্গবন্ধু এভিনিউস্থ যুবলীগ কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক হারুন অর রশীদ, হবিগঞ্জ জেলার দায়িত্ব প্রাপ্ত সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান আতিক সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। মতবিনিময় সভায় যুবলীগ কেন্দ্রীয় কার্যকরী কমিটির অন্যতম সদস্য, জেলা যুবলীগ সভাপতি হবিগঞ্জ পৌরসভার মেয়র প্রার্থী আতাউর রহমান সেলিম এবং জেলা যুবলীগের সাধারন সম্পাদক বোরহান উদ্দিন চৌধুরীসহ নেতাকর্মী অংশ নেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com