শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

বিভিন্ন স্থানে গণসংযোগকালে-আতিক দলমত নির্বিশেষে লাঙ্গলে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করুন

  • আপডেট টাইম রবিবার, ২২ ডিসেম্বর, ২০১৩
  • ৬৫৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য হবিগঞ্জ জেলার সভাপতি হবিগঞ্জ সদর-লাখাই আসনে ১০ম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মোহাম্মদ আতিকুর রহমান আতিক বলেছেন- আওয়ামীলীগের দুর্নীতি, অনিয়মের জবাব দিতে দলমত নির্বিশেষে লাঙ্গলে ভোট দিন। তিনি বলেন-জাতীয় পার্টির চেয়ারম্যান পল্লীবন্ধু এরশাদের বিরুদ্ধে আওয়ামীলীগ নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে তিনি সকলের সহযোগিতা চান। গতকাল শনিবার উমেদনগর, চৌধুরীবাজারসহ বিভিন্ন স্থানে গনসংযোগকালে এ সব কথা বলেন। এ সময় তার সাথে ছিলেন জেলা জাপা যুগ্ম সাধারণ সম্পাদক জালাল উদ্দিন, মীর জিয়াউল হক জিয়া, হাজী লুৎফুর রহমান নানু, শায়েস্তাগঞ্জ থানা সভাপতি আমিনুল ইসলাম সাদেক মেম্বার, সদর উপজেলা যুবসংহতির সদস্য সচিব মইনুল হাসান দুলাল, যুগ্ম আহবায়ক লুৎফুর রহমান লিটন, নুরুল হক, সেলিম আহমেদ, ফকির হুমায়ুন কবির, শাহ আবুল খায়ের প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com