মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

দালালদের দখলে সদর আধুনিক হাসপাতাল ॥ ১৬ দালালের তালিকা তৈরী

  • আপডেট টাইম রবিবার, ১৫ নভেম্বর, ২০১৫
  • ৫৪৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল এখন দালালদের দখলে। পুরুষ দালালের পাশাপাশি এখন মহিলারাও দালালী শুরু করেছে। হাসপাতালে দালালীতে লিপ্ত ১৬ পুরুষ ও নারী দালালের তালিকা গতকাল সদর থানা ও এমপি আবু জাহিরের নিকট প্রেরণ করা হয়েছে। এডভোকেট মোঃ আবু জাহির এমপির নির্দেশে হাসপাতালকে দালালমুক্ত করতে এ তালিকা তৈরি করা হয়েছে বলে সূত্র জানিয়েছে।
তালিকাভূক্ত ১৬ দালাল হচ্ছে- গডফাদার ইউনুস আলী, মোহাম্মদ আলী, ফারুক মিয়া, খালেক মিয়া, সুহেল মিয়া, কাইয়ূম, নাসির, মোশাহিদ, সাহাবুদ্দিন এবং ব্লাড ব্যাংকের দালাল হচ্ছে নজরুল, জাহাঙ্গীর, জাফর আলী। মহিলা দালালরা হচ্ছে সরূপা, রোজিনা, সায়রা ও সেলিনা। তালিকা সুত্রে জানা যায়, তারা হাসপাতালে সকাল থেকেই উৎপেতে থাকে।
অভিযোগ উঠেছে হাসপাতালে দালাল না ধরলে ঔষধ পাওয়াতো দুরের কথা চিকিৎসা পর্যন্ত হচ্ছে না। গ্রাম-গঞ্জ থেকে আসা রোগীদের কাছ থেকে চিকিৎসা ও ঔষধ দেবার কথা বলে টাকা পয়সা হাতিয়ে নেয়। এমনকি তাদেরকে কমিশনের ভিত্তিতে বিভিন্ন ক্লিনিকেও নিয়ে যায়। ব্লাড ব্যাংক থেকে তাদের মাধ্যমে রক্ত কিনতে  হচ্ছে।
রোগীরা জানান, দালাল না ধরে আমাদের উপায় নেই, কারণ চিকিৎসা ও ঔষধ আনতে হলে তারা তালবাহানা করেন। তাই আমরা বাধ্য হয়ে দালাল ধরছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com