শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জের শিবপাশা এলাকায় মেয়র প্রার্থী ছাবির আহমদ চৌধুরীর গনসংযোগ

  • আপডেট টাইম রবিবার, ১৫ নভেম্বর, ২০১৫
  • ৪৮৭ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ আসন্ন্ পৌর নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য মেয়র প্রার্থী নবীগঞ্জ পৌর বিএনপির সভাপতি ও প্যানেল মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী গতকাল নবীগঞ্জ পৌরসভার ৮নং শিবপাশা ওয়ার্ডের ঘরে ঘরে গনসংযোগ ও কুশল বিনিময় করেন। এ সময় দলীয় নেতৃবৃন্দ তার সাথে ছিলেন। দিন ব্যাপি গনসংযোগ চলাকালে শিবপাশা ওয়ার্ডে বিএনপির সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী ইঞ্জিনিয়ার আলমগীর হোসেন চৌধুরীর বাস ভবনে এক মতবিনিময় সভায় মিলিত হন।
এসময় শিবপাশা ওয়ার্ডের বাসিন্দা বিভিন্ন দলের ১০/১২জন নেতা কর্মী মেয়র প্রার্থী ছাবির আহমদ চৌধুরী এর নিকট পুষ্পমাল্য অর্পন করে বিএনপিতে যোগদান করেন। যোগদানকারী নেতৃবৃন্দ হলেন মোঃ রুপতান মিয়া, মোঃ লিটন মিয়া, (১) মোঃ জাহেস মিয়া, মোঃ সাইদুর রহমান, মোঃ লিটন মিয়া (২), আব্দুল হাকিম, আব্দুল হালিম, ছোটন মিয়া, মুহিবুর রহমান, আবুল কালাম, আশরাফুল মিয়া, আশাকুল মিয়া প্রমুখ। যোগদান অনুষ্ঠানে মেয়র প্রার্থী ছাবির আহমদ চৌধুরী সহ অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পৌর কাউন্সিলর  যুবরাজ গোপ, নবীগঞ্জ উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মিজানুর রহমান জুয়েল, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি রসময় শীল, বিএনপি নেতা রানু চক্রবর্তী, সনঞ্জয় দাশ, মাহমুদুর রহমান, জাসাস নেতা নিলকণ্ঠ দাশ সামান্ত নন্টি, ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক গুরুপদ দাশ ময়না, ছাত্রদল নেতা সুবির দাশ অরনব  প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com