বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

আজ পালিত হচেছ জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন

  • আপডেট টাইম শনিবার, ১৪ নভেম্বর, ২০১৫
  • ৬০৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সারাদেশের মতো আজ হবিগঞ্জে পালিত হচেছ জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন। হবিগঞ্জ পৌরসভায় এ দিবসে ৯ টি ওয়ার্ডের ৩৯ টি টিকাদান কেন্দ্রে ৬ মাস থেকে ৫ বছরের শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬ মাস থেকে এক বছরের নীচে সকল শিশুকে নীল বর্ণের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১ বছর থেকে ৫ বছর বয়সের সকল শিশুদের লাল বর্ণের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। হবিগঞ্জ পৌরসভায় এ কর্মসুচীর আওতায় ৭ হাজার শিশু ভিটামিন-এ ক্যাপসুল গ্রহণ করবে। কর্মসূচী সকাল ৮ টা থেকে একটানা বিকেল ৪ টা পর্যন্ত পরিচালিত হবে। পৌর এলাকার ৬ মাস হতে ৫ বছর পর্যন্ত শিশুদের নিকটস্থ টিকাদান কেন্দ্রে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর জন্য অভিভাকদের প্রতি আহবান জানিয়েছে পৌরকর্তৃপক্ষ। উল্লেখ্য ভিটামিন ‘এ’ ক্যাপসুল শিশুদের অন্ধত্ব রোধ করে, অপুষ্টি থেকে রক্ষা করে, শিশুমৃত্যুর ঝুকি কমায়, ডায়রিয়া প্রতিরোধে সহায়ক ভুমিকা পালন করে। এছাড়াও এটি শিশুদের নানা রোগ প্রতিরোধ করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com