মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

বাংলাদেশ মানবাধিকার কমিশন হবিগঞ্জ জেলার নবনির্বাচিত নেতৃবৃন্দকে হোয়াইট রোজ সমাজকল্যাণ সংস্থার সংবর্ধনা

  • আপডেট টাইম বুধবার, ১১ নভেম্বর, ২০১৫
  • ৭১৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ মানবাধিকার কমিশন হবিগঞ্জ জেলা শাখার নবনির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদান করেছে সামাজিক সংগঠন দ্যা হবিগঞ্জ হোয়াইট রোজ সমাজকল্যাণ সংস্থার নেতৃবৃন্দ। মঙ্গলবার সন্ধ্যায় শহরের আমিরচাঁন কমপ্লেক্সের হলরুমে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোঃ লিজান খান। সংস্থার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম কাউছার আহমেদের পরিচালায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংবর্ধিত ব্যক্তিত্ব বাংলাদেশ মানবাধিকার কমিশন হবিগঞ্জ জেলা শাখার সভাপতি হার”নুর রশিদ চৌধুরী, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান, বাংলাদেশ মানবাধিকার কমিশন হবিগঞ্জ জেলা শাখার কার্যকরি সভাপতি মোঃ আবুল কাশেম, সাধারণ সম্পাদক এসএম খোকন, সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম কহিনুর, সাংগঠনিক সম্পাদক শরীফ চৌধুরী, দ্যা হোয়াইট রোজ সমাজকল্যাণ সংস্থার উপদেষ্টা রুবেল আহমদ চৌধুরী, সহ-সভাপতি মোঃ আল-আমিন হোসেন তালুকদার, তরফদার মোঃ জাকারিয়া রুবেল, যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুল আলম চৌধুরী মোহন, রাজেন্দ্র শেখর দাশ প্রমূখ।
সভা শেষে বাংলাদেশ মানবাধিকার কমিশন হবিগঞ্জ জেলা শাখার নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান সামাজিক সংগঠন দ্যা হবিগঞ্জ হোয়াইট রোজ সমাজকল্যাণ সংস্থার নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন দ্যা হোয়াইট রোজ সমাজকল্যাণ সংস্থার সাংগঠনিক সম্পাদক শেখ রাব্বি, প্রচার সম্পাদক শাহ্ পাপ্পু, অর্থ সম্পাদক মিজানুর রহমান, সহ-অর্থ সম্পাদক সেলিম হোসেন জাহান, সহ-সমাজকল্যাণ সম্পাদক শওকত আলী তুষার, ক্রীড়া সম্পাদক রাজেন চন্দ্র দেব, এ.কে.এম মোজাম্মেল হক নাহিদ, পরিবেশ বিষয়ক সম্পাদক জীবন মোদক, সদস্য আব্দুল জব্বার, আরিফুর রহমান অনিক, নির্জন তালুকদার প্রমূখ।
সভায় বক্তারা সংগঠনের সকল কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করে ভবিষ্যতে দ্যা হবিগঞ্জ হোয়াইট রোজ সমাজকল্যাণ সংস্থার পাশে থাকার আশ্বাস প্রদান করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com