মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

সেলিমকে আওয়ামীলীগের একক মেয়র প্রার্থী দিতে দুলাশাহ’র ভক্তবৃন্দের আহবান

  • আপডেট টাইম বুধবার, ১১ নভেম্বর, ২০১৫
  • ৬০৩ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কার্যকরী কমিটির অন্যতম সদস্য, জেলা যুবলীগ সভাপতি হবিগঞ্জ পৌরসভার মেয়র প্রার্থী আতাউর রহমান সেলিমকে একক মেয়র প্রার্থী করতে জেলা আওয়ামী লীগের নেতৃত্বের প্রতি আহবান জানিয়েছেন শহর কুতুব আব্দুর রশিদ দুলাশাহ’র মাঝার কমিটি ও ভক্ত অনুরাগীবৃন্দ। গতকাল দুলাশা’র মাঝার সংলগ্ন এলাকায় হাজী মধু মিয়ার সভাপতিত্বে এবং আজিমউদ্দিনের পরিচালনায় অনুষ্টিত এক মতবিনিময় সভায় তারা এসব কথা বলেন। এসময় বক্তব্য রাখেন বিশিষ্ট মুরুব্বী ৪নং ওয়ার্ড কাউন্সিলর জুনেদ আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী শেখ তৈয়ব আলী, সেলিম আহমেদ, আতাব আরী, রহমত আলী, নুর মিয়া, সাজ্জাদ মিয়া, রশিদ মিয়া, হীরা মিয়া, মেখ আব্দুর রশিদ, ফরিদ খান, মিজানুর রহমান ও সফর আলী। প্রধান অতিথির বক্তব্যে আতাউর রহমান সেলিম তাকে সমর্থন করার জন্য এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, একটি আধুনিক, উন্নত ও মানবিক পৌরসভা গড়তে আগামী দিনে দলীয় মনোনয়নে মেয়র নির্বাচিত হতে পারলে এমপি আলহাজ্ব অ্যাডঃ মোঃ আবু জাহিরের সহযোগিতায় সুনির্দিষ্ট উন্নয়ন কর্মসুচী বাস্তবায়নের মধ্য দিয়ে হবিগঞ্জ পৌরসভাকে নাগরিকদের জন্য বাসযোগ্য করে গড়ে তোলার স্বপ্ন তিনি দেখেন। এসময় আরো উপস্থিত ছিলেন লূকড়া ইউপি চেয়ারম্যান ফরহাদ আহমেদ আব্বাস, বিপ্লব রায় চৌধুরী, মোতাহের হোসেন রিজু, রুহুল আমিন সিজিল, বিপুল রায়, ফারুক মিয়া, সবুজ মিয়া, দিলুয়ার খান সহ যুবলীগের ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com