বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

এমপি কেয়া চৌধুরীর উপর হামলার প্রতিবাদে চুনারুঘাটে মানববন্ধন

  • আপডেট টাইম মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০১৫
  • ৬৩৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-সিলেট সংরক্ষিত আসনের এমপি ও চেতনা-৭১ এর সভানেত্রী এডঃ আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী এমপির উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চুনারুঘাট উপজেলা। সোমবার সকাল ১১টায় চুনারুঘাট উপজেলা গেইট সংলগ্ন সড়কে এ মানববন্ধন করা হয়। মানববন্ধনে উপজেলার প্রায় ৫ শতাধিক মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা অংশ নেন।
এতে উপস্থিত ছিলেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব আব্দুস ছামাদ, যুদ্ধকালীন কমান্ডার ও সাবেক উপজেলা কমান্ডার আব্দুল গাফফার, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি মোঃ বাকী বিল্লাহ তরফদার, উপজেলা আওয়ামী মুক্তিযোদ্ধালীগের সভাপতি আলহাজ্ব নুরুল হক, সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ আঃ মান্নান, যুগ্ম সম্পাদক আলহাজ্ব শাহনেওয়াজ বকুল, উপজেলা কমান্ডের সহ-সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জহুরুল হক, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ছিদ্দিক আলী প্রমুখ। প্রতিবাদ সভায় মুক্তিযোদ্ধারা মুক্তিযোদ্ধার সন্তান এডঃ কেয়া চৌধুরী এমপির উপর সন্ত্রাসী হামলায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন এবং  অবিলম্বে দোষী ব্যক্তিদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com