শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

সেলিমকে মেয়র প্রার্থী দিতে আওয়ামীলীগের কাছে গোসাইপুর ও নিউমুসলিম কোয়ার্টারবাসীর আহবান

  • আপডেট টাইম মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০১৫
  • ৫৬১ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কার্যকরী কমিটির অন্যতম সদস্য, জেলা যুবলীগ সভাপতি হবিগঞ্জ পৌরসভার মেয়র প্রার্থী আতাউর রহমান সেলিমকে একক মেয়র প্রার্থী করতে জেলা আওয়ামী লীগের নেতৃত্বের প্রতি আহ্বান জানিয়েছেন গোসাইপুর ও নিউ মুসলিম কোয়ার্টারের মুরুব্বী ও যুব সমাজ। গতকাল শহরের গোসাইপুরে বিশিষ্ট ঠিকাদার এস এম শওকত এর সভাপতিত্বে এবং শওকত আকবর সোহেলের পরিচালনায় অনুষ্টিত এক মতবিনিময় সভায় তারা এসব কথা বলেন। এ সময় বক্তব্য রাখেন এলাকার বিশিষ্ট মুরুব্বী হাজী মফিজ উদ্দিন, জেলা প্রবীন ও জরা বিজ্ঞান ইনস্টিটিউট এর সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুদ্দিন আহমেদ, মকবুল হোসেন তোতা মিয়া, মোঃ ইনছান আলী, সৈয়দ বশির আহমেদ বাচ্চু, মোঃ আব্দুস শহীদ, হাজী মোঃ হীরা মিয়া, মোঃ আব্দুল খালেক ফটিক, লাখাই উপজেলার করাব ইউপি চেয়ারম্যান আব্দুল হাই কামাল, কৃষি ব্যাংক সিবিএর সিলেট অঞ্চলের সভাপতি মোঃ রফিকুল হাসান সিদ্দীকী সেলিম, মোঃ শাহবাজ চৌধুরী, মুহিবুর রহমান চৌধুরী, লোকড়া ইউপি চেয়ারম্যান ফরহাদ আহমেদ আব্বাস, মোঃ জিল্লুর রহমান, হাজী সিদ্দিক আলী, শহীদুল আলম চৌধুরী মুহিন, মাওঃ আব্দুল কাইয়ুম, প্রশান্ত ঋষি, শাহ জুবায়দুর রহমান নাজু ও হোসেন আলী। প্রধান অতিথির বক্তব্যে আতাউর রহমান সেলিম তাকে সমর্থন করার জন্য এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, দলীয় সমর্থনে পৌর মেয়র নির্বাচিত হতে পারলে এমপি আলহাজ্ব এডঃ মোঃ আবু জাহিরের সহযোগিতায় সুনির্দিষ্ট উন্নয়ন কর্মসুচী বাস্তবায়নের মধ্য দিয়ে যত তাড়াতাড়ি সম্ভব পৌরবাসীকে জলাবদ্ধতার হাত থেকে মুক্তি দেয়ার চেষ্টা করবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com