মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

হবিগঞ্জ পৌর নির্বাচনে ৫নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী সোহেলের সমর্থনে এলাকাবাসীর সভা

  • আপডেট টাইম মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০১৫
  • ৫৭৮ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ পৌরসভা নির্বাচনে ৫নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী আলহাজ্ব সামছুর রহমান সোহেলের সমর্থনে এলাকাবাসরি সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার সন্ধ্যায় বাণিজ্যিক এলাকায় আয়োজিত সভায় সভাপতিত্ব করেন প্রাবন্ধিক এম এ রব। সভায় উপস্তিত ছিলেন প্রাক্তন ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মোঃ শরীফ উল্লাহ, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক এক্সপ্রেস সম্পাদক মোঃ ফজলুর রহমান, আমির চাঁন কমপ্লেক্সের স্বত্তাধিকারী রোটারিয়ান আবুল কাশেম, আলহাজ্ব এনামুল হক চৌধুরী, মর্তুজ আলী, আতাউর রহমান রুমি, গোলাম আলী খান, হাজি মোঃ জিতু মিয়া, আসাদুজ্জামান খান রানা, শ্যামল মোদক, মোঃ নাজমুল মোস্তফা সুকিত, রজব আলী, আলহাজ্ব মফিজুর রহমান টিটু, বাবুল তালুকদার, শংকর দাস গুপ্ত, আলহাজ্ব মাসুক মিয়া, ওয়াদুদ, আলহাজ্ব শাহীন খান, শিশির বণিক, নকুল রায়, আব্দুল হক, হাজি কামরুল ইসলাম, প্রমোদ কুমার চক্রবর্তী, মোঃ খায়রুল হাসান, হাসন আলী, দিলীপ দেব, মোঃ কামাল উদ্দিন, উপেন্দ্র সূত্রধর, খুর্শেদ আলম চৌধুরী ও ধীরেন্দ্র দাশ। সভা পরিচালনা করেন আব্দুল হাই তাহের। সভায় প্রার্থী সোহেলের পিতা বিশিষ্ঠ সমাজসেবক আলহাজ্ব মকবুল হোসেন তার পুত্র সোহেলের জন্য সকলের দোয়া ও সমর্থন কামনা করে বক্তব্য রাখেন। সভার সভাপতি এম এ রব বলেন, সোহেল দীর্ঘদিনের পরীক্ষিত কর্মী। এলাকাবাসীর সুখ দুঃখে সকল সময় পাশে থাকে। মানুষের জন্য কাজ করার ইচ্ছা শক্তি তার রয়েছে। তাকে সমর্থন করলে কেউ আশাহত হবে না বলে তার দৃঢ়বিশ্বাস। প্রার্থী আলহাজ্ব সামছুর রহমান সোহেল কয়েক বছর ধরে ব্যক্তিগত উদ্যোগে এলাকায় কাজ করে যাচ্ছেন। আসন্ন নির্বাচনে ৫নং ওয়ার্ডে কাউন্সিলর পদে তিনি সকলের সহযোগিতা ও সমর্থন প্রত্যাশা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com