বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

ডাকঘর এলাকায় মতবিনিময় সভায় মেয়র প্রার্থী মিজানুর রহমান ॥ জনগন পাশে থাকলে কোন ষড়যন্ত্রই আমাকে রুখতে পারবে না

  • আপডেট টাইম সোমবার, ৯ নভেম্বর, ২০১৫
  • ৫৩০ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ পৌরসভার মেযর প্রার্থী মিজানুর রহমান মিজান বলেন, জনগন পাশে থাকলে কোন ষড়যন্ত্রই আমাকে রুখতে পারবে না। আর যারা জনগনকে ভয় পায় তারাই ষড়যন্ত্র ও অপ-প্রচারের মাধ্যমে আমাকে থামাতে চেয়েছিল। তাদের এই অপচেষ্টার প্রতিবাদে জনগনের যে ক্ষোভ দেখেছি তাতেই বুঝতে পারছি জনগণ আমাকে অনেক ভালবাসে।
গতকাল রাতে পৌর মার্কেটে ডাকঘর এলাকাবাসীর সাথে মতবিনিময়কালে mizan 1 copyতিনি একথা বলেন। মতবিনিময় সভায় উপস্থিত মুরুব্বিয়ানরা বলেন, মিজান যেমন স্বচ্ছ ভাবমূর্তির অধিকারী, তেমনিভাবে তার পিতাও সমাজের একজন গ্রহণযোগ্য ব্যবসায়ী ও মুরুব্বি ছিলেন। কিন্তু একটি মহল মিজান ও তার পিতাকে সমাজে হেয় প্রতিপন্ন করতে মিথ্যা অপ-প্রচারের আশ্রয় নিয়েছে। তারা আরও বলেন, হবিগঞ্জ পৌরবাসী বোকা নয়। তারা সকলেই সচেতন। কে কেমন লোক তা সবাই জানে। যারাই এ ধরনের অপ-প্রচারে লিপ্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে।
পৌর মার্কেট ব্যবসায়ীদের সাধারন সম্পাদক প্রকৌশলী জয় কুমার দাশের সভাপতিত্বে ও পৌর ছাত্রলীগ নেতা শাওন আল হাসানের পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, আকবর আলী, মিন্টু চৌধুরী, হাজী হরমুজ আলী, মফিজ মিয়া, আকবর হোসেন, উমেদ নগরের বিশিষ্ট মুরুব্বি সামছু মিয়া, পৌর মার্কেট ব্যবসায়ীদের সভাপতি আশরাফ উদ্দিন, বাছির আহম্মেদ, আফরোজ, মজিদ, কামরুল, আশিক ও ছিদ্দিক প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com