মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

নবীগঞ্জে শ্লীলতাহানী, লুটপাট ও ভাংচুরের ঘটনায় ১১ জন গ্রেপ্তার

  • আপডেট টাইম সোমবার, ৯ নভেম্বর, ২০১৫
  • ৪৬৬ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের দাউদপুর গ্রামে গৃহবধুকে শ্লীলতাহানী করে বাড়ীতে লুটপাট ও ভাংচুরের ঘটনায় ১১ আসামীকে গতকাল রবিবার ভোরে গ্রেফতার করেছে নবীগঞ্জ থানা পুলিশ। গ্রেফতারকৃতদের ওই দিনই থানা পুলিশ হবিগঞ্জ আদালতে প্রেরন করেছে।
গ্রেফতারকৃতরা হচ্ছে- দাউদপুর গ্রামের কামাল মিয়া (৩২), আজিদ মিয়া (২৫), শেবুল মিয়া (৩৫), শিশু মিয়া (৩০), আঙ্গুর মিয়া (২৫), সুহেল মিয়া (২২), মিন্টু মিয়া (৩৫), ইউসুফ মিয়া (২৮), মামদ আলী (৩০), কাইয়ুম মিয়া (২২) ও আল আমিন (২২)।
সুত্রে জানা যায়, উপজেলার দাউদপুর গ্রামের ও আউশকান্দি বাজারের হোটেল ব্যবসায়ী মন্নান মিয়ার লোকজনের সাথে একই গ্রামের কদ্দুস মিয়ার ছেলে ফারুক মিয়ার লোকজনের সাথে বিভিন্ন বিষয় নিয়া পুর্ব বিরোধ চলে আসছিল। এই বিরোধকে কেন্দ্র করে গত ৩১ অক্টোবর একদল লোক মন্নান মিয়ার বাড়ীতে আক্রমন করে। এ সময় এক মহিলার শ্লীলতাহানী ও মারপিট করে ঘরে থাকা নগদ টাকা ও স্বর্নালংকারসহ প্রায় ৩লক্ষাধিক টাকার মালামাল লুটপাট করে নেয়ার অভিযোগ করা হয়। এ ঘটনায় গৃহবধু বাদী হয়ে নবীগঞ্জ থানায় গত ১ নভেম্বর ১৩জনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করেন। গতকাল রবিবার ভোরে নবীগঞ্জ থানার এসআই নুর মোহাম্মদের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com