বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

কমিউনিটি পুলিশিং মহাসমাবেশ সফল করতে বানিয়াচঙ্গে সাংবাদিকদের সাথে ওসির মতবিনিময়

  • আপডেট টাইম সোমবার, ৯ নভেম্বর, ২০১৫
  • ৪৩৩ বা পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচংয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছে বানিয়াচং থানা পুলিশ প্রসাশন। ১২ নভেম্বর হবিগঞ্জে অনুষ্ঠিতব্য কমিউনিটি পুলিশিং মহাসমাবেশ সফল করতে ওসি নির্মলেন্দু চক্রবর্তী মতবিনিময়ের আয়োজন করেন। গতকাল রাতে তার কার্যালয়ে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় ওসির আহ্বানে কমিউনিটি পুলিশিং মহাসমাবেশে যোগদানসহ সমাবেশ সফল করতে সব রকম সহযোগিতার আশ্বাস দেন গণমাধ্যমকর্মীরা। মতবিনিময়ে প্রেসক্লাব সভাপতি আখলাক হুসেইন খান খেলুর রোগ মুক্তি কামনা করা হয়। সাংবাদিক রায়হান উদ্দিন সুমনকে হত্যার হুমকি দাতাকে দ্রুত গ্রেফতারে জোর দাবি জানান সাংবাদিক নেতৃবৃন্দ। এ সময় সাংবাদিক নেতৃবৃন্দকে ওসি নির্মলেন্দু চক্রবর্তী আশ্বস্ত করে বলেন, খুব শিগগিরই হুমকি দাতাকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।  মতবিনিময়ে গণমাধ্যমকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন রিপোর্টাস ইউনিটি সভাপতি যুদ্ধাহত মুক্তিযোদ্ধা শেখ নমীর আলী, প্রেসক্লাব উপদেষ্ঠা মোঃ আঙ্গুর মিয়া, সাধারণ সম্পাদক ইমদাদুল হুসেন খান, প্রেসক্লাব সেক্রেটারি তোফায়েল রেজা সোহেল, হবিগঞ্জ এক্সপ্রেস এর স্টাফ রিপোর্টার মখলিছ মিয়া, সাংবাদিক দেওয়ান শোয়েব রাজা, মোঃ আশিকুল ইসলাম, শিব্বির আহমেদ আরজু, রায়হান উদ্দিন সুমন, দিলোয়ার হুসেন, জাবেদ ঠাকুর, জীবন আহমদ লিটন, জহিরুল ইসলাম, আবদুল মালেক, আনোয়ার হুসেন, দুদু মিয়া, কাওছার আহমেদ, নজরুল ইসলাম তালুকদার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com