বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শালিকাকে নিয়ে দুলাভাইয়ের পলায়ন ॥ অতঃপর আটক

  • আপডেট টাইম রবিবার, ৮ নভেম্বর, ২০১৫
  • ৭১৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ প্রেমের টানে শালিকে নিয়ে পালিয়ে গেছে ২ সন্তানের জনক দুলাভাই। গত মঙ্গলবার রাত ২টার দিকে কলেজ পড়ুয়া শালিকে নিয়ে তার দুলাভাই হামিদুর রহমান অজানার উদ্দেশ্যে পাড়ি দেয়। প্রেমিক দুলাভাই মাধবপুর উপজেলার আলাবক্সপুর গ্রামের  আকতার উদ্দিনের পুত্র।
জানা যায়, একই উপজেলার ভান্ডারুয়া গ্রামের শাহজাহান মিয়ার কন্যা মনতলা ডিগ্রি কলেজের ছাত্রী রোকসানা আক্তার (১৮)’র সাথে তার দুলাভাই হামিদুর রহমানের দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক চলছিল। সে প্রেমের পরিণয় ঘটাতে গত মঙ্গলবার রাতে তারা পালিয়ে যায়।
ঘটনার পরের দিন গত বুধবার রোকসানা পিতা শাহজাহান মিয়া বাদী হয়ে মেয়ের জামাই হামিদুরকে প্রধান আসামী করে ৪ জনের বিরুদ্ধে মাধবপুর থানায় একটি অপহরন মামলা দায়ের করেন। এরই প্রেক্ষিতে গতকাল শনিবার বিকাল ৪টায় মাধবপুর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ শহরের কোর্ট স্টেশন এলাকায় অভিযান চালিয়ে প্রেমিক জুটিকে আটক করে মাধবপুর থানায় নিয়ে যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com