বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

শাহজীবাজারে প্রকৌশলীর বাসায় দূর্ধর্ষ ডাকাতি

  • আপডেট টাইম রবিবার, ৮ নভেম্বর, ২০১৫
  • ৫৪১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার শাহজীবাজার-বাখরনগর এলাকার পাওয়ার প্ল্যান্টের সহকারি প্রকৌশলীর বাসায় দূর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। এ সময় ডাকাতরা নগদ টাকা, স্বর্ণাংলকারসহ প্রায় ২০ লাখ টাকার মালামাল লুট করে নিয়েছে। ডাকাতদের হামলায় প্রকৌশলীসহ একই পরিবারের ৫ জন আহত হয়েছে। শুক্রবার দিবাগত আড়াইটার দিকে এ ডাকাতির ঘটনা ঘটে।
আহত সুত্রে জানা যায়, হোসাফ পাওয়ার প্ল্যান্টের সহকারি প্রকৌশলী জাবেদ মোল্লা (৩০) ও তার ভাই ব্যবসায়ী জুনায়েদ মোল্লা (২৫) গতকাল ওই সময় স্বপরিবারে ঘুমিয়ে পড়লে ১০-১৫ জনের একদল ডাকাত ঘরের দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে অস্ত্রের মুখে পরিবারের সকলকে জিম্মি করে হাত-পা বেঁেধ ফেলে। এ সময় ঘরে থাকা ষ্ঠীলের আলমারী থেকে নগদ ২ লাখ টাকা ও ২০ ভরি স্বর্ণ এবং বেশ কয়েকটি মোবাইল ফোনসহ মূল্যবান কাপড়-ছোপড় লুট করে নেয়। এ সময় তারা চিৎকার করতে চাইলে তাদেরকে মারধর করে আহত করে পালিয়ে যায়। আশেপাশের লোকজন এসে তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ব্যাপারে মাধবপুর থানার অফিসার ইনচার্জ জানান, ডাকাতদের ধরতে অভিযান অব্যাহত আছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com