বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

ভারত থেকে অবৈধ পথে আসা দালালসহ ৫ জন মাধবপুরে আটক

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০১৫
  • ৫১৩ বা পড়া হয়েছে

রিফাত উদ্দিন, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের আলীনগর সিমান্ত এলাকা দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় দালালসহ ৫জনকে আটক করেছে বিজিবি। স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে ৪ জন্য ছেড়ে দেয়া হলেও দালালকে পুলিশে সোপর্দ করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা যায়, বুধবার বিকালে মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের শিমুলঘর গ্রামের শ্রী মহিন্দ্র সরকার (৬০), তার স্ত্রী স্বরসতি দেবী (৫০), সঙ্গিতা সরকার(১৩), রুপন সরকার (৮) দালাল ধর্মঘর ইউনিয়নের মহনপুর গ্রামের তারা মিয়ার ছেলে মনিরের মাধ্যমে অবৈধ ভাবে ভারত থেকে ওই এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় ধর্মঘর সিমান্ত ফাড়ির হাবিলদার মোশারফ হোসেনের নেতৃত্বে বিজিবি টহলদল তাদের আটক করে। পরে ধর্মঘর ইউ/পি চেয়ারম্যান সামসুল ইসলাম কামালের জিম্মায় মহিন্দ্র সরকার ও তার পরিবারের সদস্যদের ছেড়ে দেয়া হয়। এবং দালাল মনির হোসেনকে থানা পুলিশে সোপর্দ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com