সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে সরকারি জমি দখল নিয়ে সংঘর্ষ ॥ কলেজ ছাত্র নিহত ॥ আহত ৩০ ॥ তাৎক্ষণিক অভিযানে আটক ২ শহরে গোয়েন্দা পুলিশের অভিযান ॥ অস্ত্র উদ্ধার ইরান ফেরত নবীগঞ্জের বাবুল ॥ ২০ দিন ছিলাম ভাত না খেয়ে যেদিকে যাই সেদিকে মিসাইলের শব্দ সুরমা চা-বাগানে গণধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার সাতছড়ির দুর্গম বনাঞ্চলে ৫৪ কেজি গাঁজা ও ১৫ পিস বোতল বিয়ার জব্দ লাখাইয়ে মোটরসাইকেল চুরি করে পালানোর সময় হাতেনাতে যুবক আটক জীবন যুদ্ধে পরাজিত ॥ এইচ.এম. জিলাল-সৌদি আরব শায়েস্তাগঞ্জ রেলওয়ে গুদাম জামে মসজিদে ৮ বছর ধরে ফ্যানবিহীন বানিয়াচংয়ে নিষিদ্ধ জালে মৎস্য নিধন উৎসব ॥ বিলুপ্তির পথে দেশীয় মাছ ও জলজ জীববৈচিত্র্য বানিয়াচঙ্গের খাগাপাশায় নজির উদ্দিন আহমেদ চৌধুরী কলেজের বৃত্তিপ্রস্তুর স্থাপন করলেন ঢাকার বিভাগীয় কমিশনার-শরফ উদ্দিন আহমেদ চৌধুরী

ডাকাতির প্রস্তুতিকালে ভাদৈ থেকে দুই ডাকাত আটক

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০১৫
  • ৪৪৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ডাকাকতির প্রস্তুতিকালে ডাকাত সর্দার আব্দুর রহমান ও তার সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বুধবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সদর থানার এএসআই নুরে আলমের নেতৃত্বে একদল পুলিশ তাদেরকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হল, লাখাই উপজেলার সুজন গ্রামের জয়নাল মিয়ার পুত্র ডাকাত সর্দার আব্দুর রহমান (৩৪) ও তার সহযোগী কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলার শরীফপুর গ্রামের আওয়াল মিয়ার পুত্র সামছুল মিয়া (২৫)।
পুলিশ জানায়, গতকাল বুধবার ভোর রাতে তারা হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের ভাদৈ এলাকায় রাস্তায় ভেরিকেট দিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এমন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তার সাথে থাকা অন্যান্য সহযোগীরা পালিয়ে যায়। তাদের বিরুদ্ধে হবিগঞ্জসহ বিভিন্ন থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com