বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

বিদ্যুতায়নের উদ্বোধনকালে এমপি আবু জাহির ॥ ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়া বর্তমান সরকারের অঙ্গীকার

  • আপডেট টাইম বুধবার, ৪ নভেম্বর, ২০১৫
  • ৫৮১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর-লাখাই আসনের সংসদ সদস্য এডঃ মোঃ আবু জাহির বলেছেন, ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়া বর্তমান সরকারের অঙ্গীকার। এ অঙ্গীকার বাস্তবায়নে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আজ আপনাদের গ্রামগুলোতে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করা হলো। পর্যায়ক্রমে সকল গ্রামে বিদ্যুৎ সংযোগ দেয়া হবে। আপনারা ভোট দিয়ে আওয়ামী লীগকে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছেন। কারণ আওয়ামীলীগ সবসময় দেশের মঙ্গল, জনগণের মঙ্গলের কথা চিন্তা করেছে। আজ আপনারা বিদ্যুৎ সংযোগ পেয়ে যতটা খুশি হয়েছেন, সংযোগ দিতে পেরে তারও বেশি খুশি হয়েছি আমি। ভবিষ্যতেও আপনাদের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চাই।
গতকাল মঙ্গলবার বিকালে হবিগঞ্জ সদর উপজেলার বড়ইউড়ি, দীঘলবাক ও আনন্দপুর গ্রামে বিদ্যুৎতায়নের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সৈয়দ রুকুনুজ্জামান রুকুর সভাপতিত্বে ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মোঃ শেবুল আহমেদের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পল্লী বিদ্যুতের জেনারেল ম্যানেজার সোলায়মান মিয়া, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডঃ আব্দুল আহাদ ফারুক, জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সৈয়দ কামরুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ তালুকদার ইকবাল, এপিপি এডঃ আবুল কালাম, জেলা যুব পরিষদ সভাপতি নজরুল ইসলাম শামীম, জেলা যুবলীগ নেতা মোঃ জাহির আহমেদ, আওয়ামী লীগ নেতা মোঃ আক্তার হোসেন, শেখ আব্দুল মালেক, আব্দুল মালেক, আব্দুর রহিম, আব্দুর রেজ্জাক, জালাল মেম্বার, ইউনুছ মেম্বার, মাওলানা সিদ্দিকুর রহমান, মোঃ জাহির আহমেদ প্রমুখ।
উল্লেখ্য, হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির উদ্যোগে ৫৭ লাখ ৭ হাজার ২শ’ টাকা ব্যয়ে উল্লিখিত গ্রামগুলোতে ৫ কিলোমিটার লাইন স্থাপন করে ৩১০টি মিটার সংযোগ দেয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com