বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জ পৌর আওয়ামীলীগের সাথে দলীয় মনোনয়ন প্রত্যাশী মোস্তাক আহমেদ মিলুর মতবিনিময় সভা

  • আপডেট টাইম শনিবার, ৩১ অক্টোবর, ২০১৫
  • ৭৪১ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ আসন্ন নবীগঞ্জ পৌরসভা নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থী আওয়ামীলীগ দলীয় মনোনয়ন প্রত্যাশী সাবেক সফল ছাত্রনেতা, উপজেলার স্বেচ্ছাসেবকলীগের প্রতিষ্ঠাতা আহ্বায়ক, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু পৌর আওয়ামীলীগের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন। গতকাল শুক্রবার বিকেলে পৌর এলাকার গন্ধা পয়েন্টস্থ মোস্তাক আহমেদ মিলুর নিজ ব্যবসা প্রতিষ্ঠানে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন, পৌর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোজাহিদ আহমদ, সাধারন সম্পাদক নির্মেলেন্দু দাশ রানা, যুগ্ম সাধারন সম্পাদক হাফিজুর রহমান, মোঃ নুকুল তালুকদার, সাংগঠনিক সম্পাদক মোঃ আমিনুল হক, ওহি দেওয়ান চৌধুরী, ফয়েজ আমীন রাসেল প্রমুখ।
মতবিনিময় সভায় উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু বলেন, আমি দলের নেতাকর্মী ও হাই কমান্ডের প্রতি শ্রদ্ধাশীল। তিনি দলের একজন সক্রিয় কর্মী হিসাবে মূল্যায়ন করার আশাবাদ ব্যাক্ত করেন। এবং তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com