বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

গতকালও সাক্ষ্য হলো না কিবরিয়া হত্যা মামলার

  • আপডেট টাইম শুক্রবার, ৩০ অক্টোবর, ২০১৫
  • ৬৩৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বৃহস্পতিবার ধার্য তারিখেও সাক্ষ গ্রহণ হলো না সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলার। গতকাল বৃহস্পতিবার আদালতে ৯ আসামি হাজির না থাকায় ও বিবাদি পরে আইনজীবীরা উপস্থিত না হওয়ায় সাক্ষ্য গ্রহণ করেননি সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইবুন্যালের বিচারক মকবুল আহসান। ওই আদালতের পিপি এডভোকেট কিশোর কুমার কর বলেন, বৃহস্পতিবার আদালতে আবদুর রউফ ও এরফান আলীসহ তিনজন সাক্ষ্য দেওয়ার কথা ছিল। কিন্তু ১৪ আসামীর মধ্যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ৫ জনকে আদালতে হাজির করা হয়। কিন্তু আদালতে ৯ আসামী ও বিবাদী পরে আইনজীবীরা হাজির হননি। যে কারণে সাক্ষ্য গ্রহণ হয়নি। তিনি জানান, হবিগঞ্জ পৌরসভার সাময়িক বরখাস্তকৃত মেয়র জিকে গউছসহ ৫ জন আদালতে হাজির ছিলেন। কিবরিয়া হত্যা মামলার ৩২ আসামীর মধ্যে ৮ জন জামিনে, ১৪ জন কারাগারে ও ১০ জন পলাতক রয়েছেন। এর মধ্যে কারা হেফাজতে ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন সিলেট সিটি করপোরেশনের বরখাস্তকৃত মেয়র আরিফুল হক চৌধুরী। এর আগে গত ২১ সেপ্টেম্বর আলোচিত এ মামলার সাক্ষ্য গ্রহণের তারিখ নির্ধারিত ছিল। কিন্তু ওইদিন বাদীপক্ষ আদালতে সাক্ষীদের হাজির করতে না পারায় বিচারক ৩০ সেপ্টেম্বর সাক্ষ্য গ্রহণের তারিখ নির্ধারণ করেন। ওইদিন আদালতে সাক্ষ্য দেন মামলার বাদী হবিগঞ্জ-২ আসনের সাংসদ ও হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মজিদ খান। গত ২১ অক্টোবর আদালতে সাক্ষ্য দেন স্থানীয় তিন প্রত্যক্ষদর্শী আবদুল মতিন, আবদুল কাইয়ুম ও ঈমান আলী। প্রকাশ, ২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জ সদরের বৈদ্যের বাজারে এক জনসভায় গ্রেনেড হামলায় নিহত হন সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া। হামলায় নিহত হন কিবরিয়ার ভাতিজা শাহ মনজুরুল হুদা, আওয়ামী লীগ নেতা আব্দুর রহিম, আবুল হোসেন ও সিদ্দিক আলী। এ ঘটনায় হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক আবদুল মজিদ খান হত্যা ও বিস্ফোরক আইনে দু’টি মামলা দায়ের করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com