শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

২২ ডিসেম্বর থেকে অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান

  • আপডেট টাইম শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০১৩
  • ৪৬৩ বা পড়া হয়েছে

এক্সপ্রেস ডেস্ক ॥ নির্বাচনের আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রনে নির্বাচনের দুই দিন আগ থেকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে রাখার কথা ভাবছে নির্বাচন কমিশন। ভোট গ্রহণের দুইদিন আগে, ভোট গ্রহণের দিন এবং পরের দুই দিন অর্থাৎ মোট পাঁচ দিন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে রাখতে পারে ইসি। এদিকে ২২ ডিসেম্বর থেকে সারা দেশে অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান শুরু হচ্ছে বলে জানা গেছে। নির্বাচন কমিশনের আইন-শৃংখলা বিষয়ক কাগজপত্র থেকে জানা গেছে, ২২ ডিসেম্বর হতে ৭ জানুয়ারি পর্যন্ত বৈধ অস্ত্র প্রদর্শন নিষিদ্ধ করার ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় নির্দেশনা জারি করবেন। একই সঙ্গে সেনাবাহিনী মোবাইল টিম ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে মাঠে থাকবে সশস্ত্র বাহিনীর সদস্যরা। এবারে নির্বাচন কমিশন সচিবালয় হতে জেলা পর্যায়ে নির্বাচনী সামগ্রী পৌঁছানো এবং জেলা হতে উপজেলা ও উপজেলা হতে ভোটকেন্দ্রে নির্বাচনী সামগ্রী পৌঁছানোর ক্ষেত্রে সেনাবাহিনী সহায়তাও নেওয়া হতে পারে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com