বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে ৩ মাদক ব্যবসায়ীকে ২ বছর করে সশ্রম কারাদন্ড

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০১৫
  • ৫৭৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে মাদকসহ আটক তিন মাদক ব্যবসায়ীকে ২ বছর করে সশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। গতকাল বুধবার দুপুরে হবিগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আলমগীর হোসেন এ রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হল-মাধবপুর উপজেলার পশ্চিম মাধবপুর গ্রামের আব্দুস সামাদের পুত্র ইব্রাহিম মিয়া (২৫), একই এলাকার জালাল উদ্দিনের পুত্র মনসুর আলী (১৯) ও বি-বাড়িয়া জেলার খাটিহাটা মধ্যপাড়া গ্রামের সেলিম মিয়ার পুত্র সোহেল মিয়া (৩০)। পরে পুলিশ প্রহরায় তাদেরকে কারাগারে প্রেরণ করা হয়। ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, গতকাল বুধবার সকাল ১০টায় মাধবপুর উপজেলার হরষপুর রেল গেইট এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আলমগীর হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে মাদকসহ তাদেরকে আটক করা হয়। পরে দুপুরে তাদের প্রত্যেককে ২ বছর করে সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com