বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

কালেক্টরেট ভবনের গণ-শৌচাগার ব্যবহারের অনুপযোগী

  • আপডেট টাইম বুধবার, ২৮ অক্টোবর, ২০১৫
  • ৬৪৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ কালেক্টরেট ভবনের নীজতলার গণ-শৌচাগারটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। পরিস্কার না করার কারণে মলমূত্র ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। এর দূর্গন্ধে কোর্ট পোষ্ট অফিস ও কোর্ট পুলিশের অফিসিয়াল কার্যক্রমে দায়িত্বরত লেকজন সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারছেন না। অপর দিকে শৌচাগারচি ব্যবহারের অনুপযোগী থাকায় প্রয়োজনে লোকজনকে আড়ালে আবডালে জরুরী কাজ সাড়তে হচ্ছে। এতে পরিবেশ বিনষ্ট হচ্ছে।
অভিযোগ উঠেছে, ওই শোচাগারটি পরিস্কার করার জন্য সরকারি সুইপার রয়েছে। কিন্তু সে নিয়মিত পরিস্কার করছে না। গতকাল সরেজমিনে গিয়ে দেখা যায়, শৌচাগারটির নাজুক অবস্থা। ময়লা-আবর্জনা উপচে পড়ে দুর্গন্ধ ছড়াচ্ছে। ওই শোচাগারের নিকট জেলা প্রশাসনের রের্ক্ডরোম ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের নন জিআর কোর্ট ও আদালত ক্যান্টিন রয়েছে। ভুক্তভোগীরা এর সমাধানে সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com