বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

আইজিপির হবিগঞ্জ আগমন উপলক্ষে সদর থানায় মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম বুধবার, ২৮ অক্টোবর, ২০১৫
  • ৭৯৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আইজিপির হবিগঞ্জ আগমন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় সদর থানা প্রাঙ্গনে সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রশীদ ইকবালের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক আব্দুল মুকিদের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন সদর থানা ওসি মোঃ নাজিম উদ্দিন, সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রহমান, নিজামপুর ইউপি চেয়ারম্যান আব্দুল আওয়াল তালুকদার, পইল ইউপি চেয়ারম্যান সাহেব আলী, তেঘরিয়া ইউপি চেয়ারম্যান হুমায়ূন কবীর, লুকড়া ইউপি চেয়ারম্যান ফরহাদ হোসেন আব্বাস, রাজিউড়া ইউপি চেয়ারম্যান আবুল কালাম বাবুল, লস্করপুর ইউপি চেয়ারম্যান আমজাদ আলী, আওয়ামী লীগ নেতা মহিউদ্দিন পারভেজ, মাহবুবুর রহমান হিরু, এডভোকেট আবুল কালাম, কুতুব আলী। এছাড়া এসআই ওমর ফারুক, ছানা উল্লাহ, মিজানুর রহমান, কেএম রাসেল প্রমুখ উপস্থিত ছিলেন। ওসি মোঃ নাজিম উদ্দিন বলেন, ১২ নভেম্বর হবিগঞ্জ আসছেন আইজিপি একেএম শহিদুল হক। তিনি ওই দিন হবিগঞ্জের সর্বস্তরের জনগণকে উপস্থিত থাকার অনুরোধ জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com