বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

এমপি কেয়া চৌধুরীর গাড়ি চালক ও তার পিএসকে মারধোরের ঘটনায় জড়িতদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত

  • আপডেট টাইম বুধবার, ২৮ অক্টোবর, ২০১৫
  • ৫৯৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ ও সিলেট জেলার দায়িত্বপ্রাপ্ত সংরক্ষিত নারী আসনের এমপি অ্যাডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরীর গাড়ি চালক ও তার পিএসকে মারধোরের ঘটনায় দায়েরী মামলার আসামীদের গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। সোমবার দিবাগত রাত ও মঙ্গলবার আসামীদের বাসায় কয়েক দফা অভিযান চালিয়েও কোন আসামীকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
এ ঘটনায় দায়েরী মামলা ও স্থানীয় সূত্র জানায়, রবিবার দিবাগত রাত প্রায় ১২টার দিকে এমপি কেয়া চৌধুরীর পুরান মুন্সেফী এলাকাস্থ ভাড়া বাসা সুরেন্দ্র ভবনের সামনের রাস্তায় কেয়া চৌধুরীকে নামিয়ে গাড়ি থেকে মালামাল বাসায় নিয়ে যাচ্ছিল গাড়ির চালক সুরুজ মিয়া। এ সময় পুরান মুন্সেফী এলাকার বাসিন্দা মরহুম মছদ্দর আলীর দুই ছেলে কয়ছর ও ফরহাদসহ ৭/৮ জনের একদল যুবক চালক সুরুজ মিয়াকে মারপিট করে এবং প্রাণনাশের হুমকি দেয়। এ সময় চালকের চিৎকার শুনে এমপি কেয়া চৌধুরীর পিএস এগিয়ে এলে তাকেও মারপিট করে হামলাকারীরা। এ পরিস্থিতিতে এমপি কেয়া চৌধুরী ঘটনাস্থলে ছুটে এসে হামলার দৃশ্য অবলোকন করেন। হামলার দৃশ্য দেখে এমপি কেয়া চৌধুরী বিষ্মিত হন। সোমবার রাতে তিনি হবিগঞ্জের পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্রকে বিষয়টি অবগত করেন। এরপর এ ঘটনায় হবিগঞ্জ সদর মডেল থানায় দ্রুত বিচার আইনে মামলা দায়ের করা হয়। মামলায় কয়ছর ও ফরহাদের নাম উল্লেখ করে অজ্ঞাত ৮ জনকে আসামী করা হয়েছে।
এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা কৃষ্ণমোহন দেবনাথ জানান, সোমবার দিবাগত গভীর রাতে ও মঙ্গলবার কয়েক দফা আসামীদের বাসায় অভিযান চালানো হয়েছে। কোন আসামীকে বাসায় পাওয়া যায়নি। তিনি মন্তব্য করেন আসামীরা শহর ছেড়ে পালিয়ে গেছে হয়তো। তবে আসামীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com