বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

চালকে হত্যা করে ছিনিয়ে নেয়া মাইক্রোবাস উদ্ধার

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০১৫
  • ৬২৭ বা পড়া হয়েছে

এম এ আই সজিব ॥ চালককে হত্যা করে ছিনতাইকৃত মাইক্রোবাসটি উদ্ধার করেছে পুলিশ। গত রবিবার গভীর রাতে হবিগঞ্জ ডিবি পুলিশ নারায়নগঞ্জ জেলার রুপগঞ্জ উপজেলার ভুলতা এলাকা থেকে মাইক্রোবাসটি উদ্ধার করে।
Attok Nuha Motor (1)ডিবি পুুলিশ সূত্রে জানা যায়, গত ৫ এপ্রিল সিলেটের গোয়ালাবাজার থেকে শ্রীমঙ্গল যাবার কথা বলে সাদা রং এর নোহা মাইক্রোবাসটি (ঢ-১১-০৭২১) ভাড়া নেয় অজ্ঞাত কয়েক জন। পরদিন ৬ এপ্রিল শায়েস্তাগঞ্জের দেউন্দি চা-বাগান রাস্তার মহাসড়কের পাশে থেকে ওই মাইক্রোর চালক বিশ্বজিত দাস বিশু (২৫) এর লাশ উদ্ধার করা হয়। সে সিলেটের বালাগঞ্জ থানার নবীনগর এলাকার মন্টু দাসের ছেলে। ৭ এপ্রিল নিহতের পিতা বাদি হয়ে শায়েস্তাগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। কিন্তু মামলার কোন অগ্রগতি না হওয়ায় গত ২৭ জুলাই মামলাটি ডিবিতে স্থানান্তর করা হয়। মামলাটি ডিবির এস আই মো. আব্দুল করিমকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়। সিলেট, ঢাকাসহ বিভিন্ন স্থানে ব্যাপক অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে গত রবিবার নারায়নগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার ভুলতা এলাকায় অভিযান চালিয়ে মাইক্রোটি উদ্ধার করা হলেও পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামীরা পালিয়ে যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com