বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীর সাথে মেয়র প্রার্থী আতাউর রহমান সেলিমের সৌজন্য সাক্ষাত

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০১৫
  • ৬০১ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার প্রেস উপদেষ্টা বিশিষ্ট সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা ইকবাল সোবহান চৌধুরীর সাথে তার অফিসে সৌজন্য সাক্ষাত করেছেন আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কার্যকরী কমিটির অন্যতম সদস্য, জেলা যুবলীগ সভাপতি হবিগঞ্জ পৌরসভার মেয়র প্রার্থী আতাউর রহমান সেলিম। তিনি ১৫ অক্টোবরের যুব সংবর্ধনায় বিশেষ অতিথির সম্মাননা স্মারক ইকবাল সোবহান চৌধুরীর হাতে তুলে দিয়ে জেলা যুবলীগের পক্ষ থেকে শুভেচ্ছা জানান। জবাবে জনাব ইকবাল সোবহান চৌধুরী বলেন, প্রধানমন্ত্রীর সাথে কুড়িগ্রামের দাসিয়ার ছড়া ছিটমহলের উন্নয়ন কাজ উদ্বোধনে সফর সঙ্গী হওয়ায় তিনি যুব সংবর্ধনায় উপস্থিত হতে পারেন নি। ভবিষ্যতে হবিগঞ্জ সফরের ইচ্ছা প্রকাশ করে তিনি যুব সংবর্ধনা সফল করায় জেলা যুবলীগের সকল স্তরের নেতাকর্মীকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com