বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

তানজিয়া মিছিলে অংশগ্রহন করে এমপি আবু জাহির ॥ সম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে যার যার ধর্ম পালন করে যাচ্ছেন

  • আপডেট টাইম সোমবার, ২৬ অক্টোবর, ২০১৫
  • ৬৯৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ ৩ আসনের এমপি আলহাজ্ব এডঃ মোঃ আবু জাহির বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রতি বজায় রেখে দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছে সরকার। এ সরকার ক্ষমতায় আসার পর দেশের সাধারণ মানুষ সম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে যার যার ধর্ম পালন করে যাচ্ছে। গত শনিবার বিকালে হবিগঞ্জ শহরে পবিত্র আশুরা উপলক্ষে তাজিয়া মিছিলে অংশ নিয়ে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, বর্তমান সরকার স্কুল, কলেজ, মাদ্রসা, মন্দির ও বিদ্যুৎসহ প্রতিটি ক্ষেত্রে উন্নতি করেছে। তথ্য প্রযুক্তি প্রতিটি জনগণের কাছে পৌঁছে দিতে হবে। অর্থনৈতিক দিক থেকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। সরকারের সফলতা জনগণের কাছে প্রচার করতে হবে। এ দেশের সকল শ্রেণির ও পেশার মানুকে এক মন্ত্রে দীক্ষিত হয়ে এক সাথে দেশের কল্যাণে কাজ করে যেতে হবে। তিনি ডিজিটাল বিনির্মাণে সকলের সহযোগিতা কামনা করেন।
হবিগঞ্জের সর্বত্র ধর্মীয় ভাবগাম্ভীর্য ও যথাযথ মর্যাদায় পবিত্র আশুরা পালিত হয়। আশুরা উপলক্ষে মসজিদে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ধর্মপ্রাণ মুসলমানরা রোজা রাখেন। পবিত্র আশুরায় ঐতিহাসিক কারবালার হৃদয়বিদারক ঘটনার স্মরণে হবিগঞ্জ শহরে ও জেলার বিভিন স্থানে তাজিয়া মিছিল বের করা হয়। গত শনিবার বিকেল ৩টার পর থেকে তাজিয়া মিছিলে মিছিলে সরগরম হয়ে উঠে হবিগঞ্জ শহর। জেলায় সবচেয়ে বড় তাজিয়া মিছিল বের হয় হবিগঞ্জ সদর উপজেলার সুলতানসী গ্রামে। এছাড়া ঐতিহাসিক মুড়ারবন্দ পাঞ্জাতন মোকাম প্রাঙ্গণে হাজার হাজার নারী পুরুষের সমাবেশ ঘটে। ওইদিন সকাল থেকে সন্ধা পর্যন্ত আগত ভক্তবৃন্দ জারী, মর্সিয়া ও ধর্মীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে দিনটি পালন করেন। বিকেলে পাঞ্জাতন মোকামের খাদেম সৈয়দ মানিক শাহ চিশতীর নেতৃত্বে তাজিয়া মিছিল বের করা হয়। মুড়ারবন্দ দরগার মোতওয়াল্লী সৈয়দ শফিক আহমেদ চিশতী, সৈয়দ তোফায়েল আহমেদ, সৈয়দ লিমন আহমেদ ও সৈয়দ মামুন শাহ চিশতী মিছিলে অংশগ্রহণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com