বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

আজমিরীগঞ্জ কামালপুরে সংঘর্ষে আহত এলাচি বেগম মারা গেছে

  • আপডেট টাইম সোমবার, ২৬ অক্টোবর, ২০১৫
  • ৯২০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জ উপজেলার কামালপুরে সংঘর্ষে আহত এলাচি বেগম (৭০) সাড়ে তিনমাস মৃত্যুর সাথে পাঞ্জালড়ে অবশেষে হার মেনেছে। শনিবার বিকালে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল থেকে সিলেট এমজিএ ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাবার পথে আউশকান্দি এলাকায় তার মৃত্যু হয়। পরে তার লাশ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে এসআই গোলাম মোস্তফা ময়নাতদন্ত শেষে গতকাল রবিবার দুপুরে এলাচি বেগমের লাশ তার পরিবারের জিম্মায় হস্তান্তর করেন। তিনি ওই গ্রামের রাজা মিয়ার স্ত্রী। জানা যায়, ঈদুল আযহার নামাজের পর এলাচি বেগমের পুত্র হারিছ মিয়ার সাথে প্রতিবেশী কামাল মিয়ার ঝগড়ার জের ধরে সংঘর্ষ হয়। এক পর্যায়ে কামাল মিয়া ফিকল দিয়ে হারিছ মিয়াকে আঘাত করতে চাইলে এলাচি বেগম ফেরাতে যান। এ সময় তার বুকে ও পেটে আঘাত লাগলে তিনি গুরুতর আহত হন। আহত অবস্থায় তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘ সাড়ে ৩ মাস হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গত শনিবার তার মৃত্যু হয়। এলাচি বেগমের মৃত্যুর খবর পেয়ে ঘাতক কামাল মিয়া আত্মগোপন করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com