মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

বানিয়াচং উপজেলা ভাইস চেয়ারম্যান বাহার বরখাস্ত

  • আপডেট টাইম শুক্রবার, ২৩ অক্টোবর, ২০১৫
  • ৫০৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, বানিয়াচং থেকে ॥ বানিয়াচং উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ইকবাল বাহার খানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে দু’টি নাশকতা মামলার চার্জশিট আদালতে গৃহীত হয়। সম্পতি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব লুৎফুর নাহার সারিত ১০৫৫ নং স্মারকের প্রজ্ঞাপনে ভাইস চেয়ারম্যান ইকবালকে সাময়িকভাবে বরখাস্তের আদেশ দেয়া হয়। এই তথ্য স্থানীয় সরকার মন্ত্রণালয় ওয়েব-সাইড থেকে নিশ্চিত হওয়া গেছে। ইকবাল বাহার খান ছয়টি নাশকতা মামলার আসামি। এর মধ্যে দুটি মামলার চার্জশিট আদালতে গৃহীত হওয়ায় উপজেলা পরিষদ আইন অনুযায়ী তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। বানিয়াচং ইউএনও মোহাম্মদ শরীফুল ইসলামের সঙ্গে যোগাযোগ করলে তিনি বরখাস্তের সত্যতা স্বীকার করে জানান, স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে চিঠি পাওয়ামাত্র উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ বশির আহমদ ও ভাইস চেয়ারম্যান ইকবার বাহার খানসহ সংশ্লিষ্ট সকলকে অবহিত করেছেন। ভাইস চেয়ারম্যানের বেতন-ভাতাসহ সরকারি সব সুযোগ-সুবিধা বন্ধ করে দেয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com