বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শহরে সাংবাদিকের বাসায় দুঃসাহসিক চুরি সংঘটিত

  • আপডেট টাইম বুধবার, ২১ অক্টোবর, ২০১৫
  • ৬২১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার \ হবিগঞ্জ শহরে সাংবাদিক মোহাম্মদ নুর উদ্দিনের বাসায় দিনে-দুপুরে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। চোরেরা দুটি ভিডিও ক্যামেরাসহ প্রায় ল¶াধিক টাকার মালামাল নিয়ে যায়। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। স্থানীয় সূত্রে জানা যায়, হবিগঞ্জ শহরের সবুজবাগ এলাকায় সেতু ট্রাভেলসের পিছনে জিটিভির জেলা প্রতিনিধি ও দৈনিক হবিগঞ্জ সমচার পত্রিকার বার্তা সম্পাদক মোহাম্মদ নুর উদ্দিনের ভাড়াটিয়া বাসায় গতকাল মঙ্গলবার দুপুরে দরজা ভেঙ্গে অজ্ঞাতনামা একদল চোর প্রবেশ করে ওয়ারড্রপ থেকে দুটি ভিডিও ক্যামেরা ও প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যায়। দুপুর পৌনে একটার সময় বাসায় এসে দেখা যায় বাসার সকল আসবাবপত্র তছনছ করা। খবর পেয়ে সদর মডেল থানার এসআই ওয়াহেদ গাজীর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ব্যাপারে সদর থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com