শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের ইনাতগঞ্জ সড়ক এখন মরণ ফাদঁ কাজ নিয়ে তদন্তের দাবী ॥ আজ মানববন্ধন হবিগঞ্জ প্রেসক্লাবে গোলাম মোস্তফা রফিকসহ ৩ জনের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে এমপি ফয়সল ও শাম্মী আক্তারের শোক নবীগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে চার গ্রামের পঞ্চায়েতের কবরস্থান দখলের অভিযোগ শহরে রাজনগর ও আনোয়ারপুরে দুই দল যুবকের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া বানিয়াচং দক্ষিণ আঞ্চলিক শ্রমিক কমিটি গঠন আবুল কাশেম আহবায়ক, রুবেল মিয়া সদস্য সচিব বাহুবলের রাবার বাগান কর্মী মোশাররফের বিরুদ্ধে দুর্নীতি ও সরকারি সম্পদ লুটের অভিযোগ নবীগঞ্জে সারের ডিলার পয়েন্টে বিশেষ অভিযান ॥ জরিমানা চুনারুঘাটে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ॥ মালামাল লুট হবিগঞ্জ সদর থানা পুলিশের বিশেষ অভিযান ॥ গ্রেপ্তার ৪

আজ মহাসপ্তমী \ বাঙালীর ঘরে ঘরে মা এসেছেন

  • আপডেট টাইম মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০১৫
  • ৫৮৯ বা পড়া হয়েছে

এডভোকেট নির্মল ভট্টাচার্য্য রিংকু
বছর ঘুরে আবার এল পুজো। সনাতন ধর্মাবলম্বী বাঙ্গালীর প্রাণের উৎসব দূর্গাপুজো। আজ মহাসপ্তমী বিহিত পূজা। বাঙালীর ঘরে ঘরে আজ মা এসেছেন। তাই সম¯— অন্ধকার কেটে গিয়ে চারিদিকের সবকিছু ঝলমল করে উঠেছে। আমাদের প্রার্থনা, উৎসবের সেই রঙিন আলো ছড়িয়ে পড়ুক প্রতিটি মানুষের প্রাণে। দৈনন্দিন জীবনের গ­ানি, ক্লাšি—, অশাšি— ভুলে গিয়ে মানুষ এই উৎসবের স্রোতে গা ভাসিয়ে দিতে দিন গুনে। মায়ের সামনে দাঁড়িয়ে আমরা বলতে চাই, মাগো আমাদের সুখ দাও, শাšি— দাও। তুমি তো মঙ্গলময়ী, জগৎজননী। মাগো তুমি এই সমাজে প্রতিটি মানুষকে বিশেষ করে মেয়েদের শক্তি জুগিয়ে তাদের জাগ্রত করো নবমহিমায়, নবশক্তিতে। তাছাড়া সাধারণ মানুষও তো কত নিপীড়ন মুখ বুজে সহ্য করছে। অত্যাচারিতদের নেই লোকবল, অর্থবল কিংবা রাজনৈতিক বল। তাই তাদের মুখ লুকিয়ে থাকতে হচ্ছে। পাশাপাশি অত্যাচারীরা বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। তাদের বাধা দেওয়ার যেন কেউ নেই। মানুষ কিন্তু এর বিনাশ চায়। মানুষ চায় শাšি—, ¯^স্থি। তাদের প্রার্থনা, পুজোয় যে আলোর ঝরনাধারা দেখা যায়, তা যেন বছরভর থাকে। প্রতিটি মানুষ হোক আলোর উৎস। কেটে যাক তার মনের অন্ধকার।
শ্রী শ্রী চÊী থেকেই আমরা জানতে পারছি, দেবী দূর্গা অসুরকে বধ করার সময় ক্রোধাšি^ত হয়ে বলেছিলেন, “ইথং যদা যদা বাধা দানবোত্থা ভবিষ্যতি/তদা তদাবতীর্য্যাহং করিষ্যাম্যরি-সংয়ম্”। অর্থাৎ যখনই দানবের অত্যাচারে এই পৃথিবী নিপীড়িত হবে, তখনই আমি আবির্ভূত হয়ে সেই দানবকে সংহার করব। অর্থাৎ সেই অসুর দমনের তত্তে¡র আড়ালে লুকিয়ে থাকে এক চরম সত্য। দূর্গা অসুরকে তার অস্ত্রে বিদ্ধ করেছেন। তাঁকে পদতলে পিষ্ট করেছেন। দেবীর পদস্পর্শে অসুরের মধ্যে উদয় হয়েছে চৈতন্যের। জেগেছে তার শুভবুদ্ধি। কিন্তু আমাদের সমাজে যেসব অসুর নিত্যদিন মানবতাকে তরিত করছে, তাকে পদদলিত করছে, তাদের শুভবুুদ্ধি কবে জাগ্রত হবে ?  নিত্য শুভ এবং অশুভের লড়াই চলছে আমাদের মনের ভিতর এবং সমাজে। আমাদের প্রার্থনা, এই অসুরদের বিনাশ হোক। সমাজে তাদের উৎপীড়ন যতদিন না বন্ধ হবে ততদিন এই সমাজের অন্ধকার দূর হবে না। মানুষের মধ্যে চৈতন্য জাগ্রত না হলে শুভবোধ জাগবে না। মানুষই পারে নিজেকে আদ্যš— বদলে ফেলে মহামানব হয়ে উঠতে। তাইতো ¯^ামী বিবেকানন্দ বলেছেন, জীবন থেকে শিবে, নর থেকে নারায়ণে উত্তরণ।
আজ এই মহাসপ্তমীর সকালে সকল মানুষের মধ্যে দেবীর আশীর্বাদ সঞ্চায়িত হোক। ঘরে ঘরে জ্বলে উঠুক আনন্দের দীপশিখা। এই প্রার্থনা জানাই মায়ের কাছে। পুজোর দিনগুলি যেন ভালো কাটে। দিন আনা, দিন খাওয়া মানুষের সংখ্যা তো নেহাত কম নয়, তাদের মুখে হাসি ফুটুক। আইন শৃংখলা পরিস্থিতি যেন নিয়ন্ত্রণে থাকে। প্রত্যেকে তাদের ভূমিকা সুসংহতভাবে পালন করে সনাতন ধর্মীয় বাঙালির এই সেরা উৎসবকে আন্দমুখর করে তুলুক।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com