বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

॥শায়েস্তাগঞ্জে রাস্তার পাশে গড়ে উঠেছে অবৈধ দুগ্ধ খামার

  • আপডেট টাইম শনিবার, ১৭ অক্টোবর, ২০১৫
  • ৭৪০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জে রাস্তার পাশে অবৈধভাবে গড়ে উঠেছে দুগ্ধ খামার। এতে খামারের ময়লা আবর্জনার দূর্গন্ধে অতিষ্ট হয়ে উঠেছে এলাকাবাসী। এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণে এলাকাবাসীর পক্ষ থেকে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করা হয়েছে।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ওই এলাকার নছরতপুর গ্রামের কালা মিয়া প্রায় ২ বছর পূর্বে গ্রামের রাস্তার পার্শ্বে অবৈধভাবে একটি দুগ্ধ খামার করেন। খামারের গোবর ও অন্যান্য বর্জ্য রাস্তার পাশ দিয়ে যাওয়ার কারণে দুর্গন্ধে এলাকার মানুষের চলাচলে দূর্ভোগ চরম আকার ধারণ করেছে।
স্থানীয় জনপ্রতিনিধি ও মুরুব্বিয়ানরা বার বার খামার মালিককে বিষয়টি অবহিত করলেও তিনি কোন পদক্ষেপ নিচ্ছেন না। এলাবাসীর আবেদনের প্রেক্ষিতে গত ১২ সেপ্টেম্বর একপত্রে স্থানীয় প্রশাসন কালা মিয়াকে ১৫ দিনের মধ্যে সমস্যা সমাধানের নির্দেশ দেন। কিন্তু কালা মিয়া সমস্যা সমাধান না করায় গতকাল এলাকাবাসী প্রতিকার চেয়ে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com