মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

অবহেলা থেকে মুক্তি পেতে ইনাতাবাদ জঙ্গলবহুলাবাসী পাশে থাকার প্রতিশ্র“তি দিয়েছে মেয়র প্রার্থী মিজানুর রহমানকে

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০১৫
  • ৫৫৭ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ পৌর এলাকায় অন্তর্ভুক্ত হলেও ইনতাবাদ-জঙ্গলবহুলা এলাকার রাস্তাঘাট এবং ড্রেনেজ ব্যবস্থা নেই বললেই চলে। পৌরকর পরিশোধ  করেও তারা বঞ্চিত। অথচ নির্বাচন আসলেই তাদেরকে শোনানো হয় আশার বানী। এবার সেই বঞ্চনা থেকে মুক্তি পেতে পৌর নির্বাচনে মেয়র পদে তারুন্যের অহংকার ও বিশিষ্ট ব্যবসায়ী মিজানুর রহমান মিজানের পাশে থাকার প্রতিশ্র“তি ব্যক্ত করেছে ওই এলাকার মুরুব্বিয়ান ও তরুণ সমাজ।
mizan 1 copyগতকাল রাতে ইনাতাবাদ-জঙ্গলবহুলা এলাকাবাসীর সাথে মেয়র প্রার্থী মিজানুর রহমান মিজানের মতবিনিময়কাল এই প্রতিশ্র“তি ব্যক্ত করেন তারা। এ সময় মেয়র প্রার্থী মিজানুর রহমান মিজান জানান, সবদিক বিবেচনায় তিনি দলীয় মনোনয়ন প্রত্যাশী। নির্বাচনে বিজয়ী হলে জনগনের পাশে থেকে সকল সমস্যা সমাধানের আশ্বাস দেন তিনি।
জঙ্গলবহুলা বালুর মাঠে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্বে করেন, হাজী রহিম উদ্দিন। শাহ জালাল উদ্দিন জুয়েলের পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, মাওলানা নুর উদ্দিন জংগী, হজী মরতুজ আলী, মাওলানা আব্দুস শহিদ, বাবর আলী, শফিক উদ্দিন, ফায়জুল্লাহ, হীরন মিয়া, লাল মিয়া, আব্দুল কাদের, গোলাপ মিয়া, ফটিক মিয়া, নুর উদ্দিন মিয়া, নাছির উদ্দিন, হাজী আব্দুল মালেক, ইনমরাজ মিয়া, আব্দুল মালেক, রেঞ্জার আকবর হোসেন প্রমুখ।
মিজানুর রহমান মিজানকে সভা শুরুর পূর্বে এলাকাবাসী ফুলেল শুভেচ্ছা জানান। পরে মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুল হালিম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com